ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রতিবেদক
News Desk
৪ মার্চ ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও।

ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার জানা গেল, তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র।

তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই। তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়।

এদিকে আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ করছে ইরান। এর অংশ হিসেবেই তুরস্কের উদ্দেশে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়ে থাকতে পারে।
আজ বুধবার (৪ মার্চ) তুরস্ক জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে।

সূত্র: আলজাজিরা।

আরও পড়ুন

‎ ‎ফসল রক্ষা বাঁধে নীরব বাণিজ্য, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির দৃশ্যমান চিত্র

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইরানের হামলার জবাবে পাল্টা হামলা চালালো কাতার

এবার ইরানকে প্রকাশ্যে সমর্থন করলো উত্তর কোরিয়া

ঢাকা-আরিচা মহাসড়কের গাড়ির হর্নে অতিষ্ঠ জাবির ৫ হাজার শিক্ষার্থী

আজ আকাশে দেখা যাবে পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে

৩০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে মিসাইল ছুড়লো ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

জাবি ক্যাম্পাসে ঋতুরাজের রঙিন আসর

জাবির খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে পুর্ণ সমর্থন চীনের