ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

প্রতিবেদক
News Desk
৪ মার্চ ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

চলমান এই সংঘাতের মধ্যে অভূতপূর্ব জনসমাগমের আশঙ্কায় খামেনির রাষ্ট্রীয় জানাজা পেছানো হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়। যদিও স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানী তেহরানে দেশটির এই সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় জানাজা আয়োজনের কথা ছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়, ‘শহীদ ইমামের বিদায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আগ্রাসনে গত শনিবার ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে দেশটিতে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ইরানে ইসলামী বিপ্লবে অংশ নিয়েছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে দেশটির রক্তক্ষয়ী যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন

আরও পড়ুন

‎ ‎ফসল রক্ষা বাঁধে নীরব বাণিজ্য, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির দৃশ্যমান চিত্র

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইরানের হামলার জবাবে পাল্টা হামলা চালালো কাতার

এবার ইরানকে প্রকাশ্যে সমর্থন করলো উত্তর কোরিয়া

ঢাকা-আরিচা মহাসড়কের গাড়ির হর্নে অতিষ্ঠ জাবির ৫ হাজার শিক্ষার্থী

আজ আকাশে দেখা যাবে পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে

৩০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে মিসাইল ছুড়লো ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

জাবি ক্যাম্পাসে ঋতুরাজের রঙিন আসর

জাবির খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে পুর্ণ সমর্থন চীনের