ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

মক্কায় ক্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা পাচ্ছেন সাড়ে ৫ কোটি টাকা

প্রতিবেদক
admin
২৪ সেপ্টেম্বর ২০১৯, ৫:০৯ অপরাহ্ণ

Link Copied!


মুহাম্মদ ওমর ফারুক,
সৌদিআরব প্রতিনিধিঃ

২০১৫ সালের সেীদি আরবে মক্কায় হজ্ব পালন করতে এসে ক্রেন দূর্ঘটনায় আহত বাংলাদেশীরা পাচ্ছেন সাড়ে পাচঁ কোটি টাকা ।
পবিত্র নগরী মক্কায় মসজিদুল হারামে ২০১৫ সালে ক্রেন দুর্ঘটনার চার বছর পর নিহত এক ও আহত তিন বাংলাদেশিকে পাঁচ কোটি ৬৪ লাখ ২৭ হাজার টাকা ক্ষতি পূরণ দিচ্ছে সৌদি সরকার। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সামা থেকে এ ক্ষতিপূরণ পাবেন তারা।

দুর্ঘটনায় নিহত বাংলাদেশির নাম আবুল কাসেম সুফি। আহতরা হলেন-সরদার আবদুর রব, মোহাম্মদ নাজিম উদ্দিন ও মোহাম্মদ নূর।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ইতিমধ্যে হতাহতদের নামে চেক ইস্যু করা হয়েছে। তবে আহত মোহাম্মদ নূরের নামে এখনো চেক ইস্যু হয়নি। শীঘ্রই তার নামে ৫ লাখ সৌদি রিয়ালের চেক ইস্যু করা হবে। তিনি বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন।

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই চার বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয় সৌদি সরকার। এর পরই এ মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহত আবুল কাসেম সুফি চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০১৫ সালে ডিবিএইচ ইন্টারন্যাশনালের মাধ্যমে হজে গিয়েছিলেন। তিনি ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছেন ১০ লাখ সৌদি রিয়াল।

এ ছাড়া আহত সরদার আবদুর রব, মোহাম্মদ নাজিম উদ্দিন ও মোহাম্মদ নূর পাবেন জনপ্রতি ৫ লাখ সৌদি রিয়াল। খুব শিগগরই ক্ষতিগ্রস্তদের কাছে চেক হস্তান্তর করা হবে বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ১১ সেপ্টেম্বর সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ছিঁড়ে পড়ে। এতে ১১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯৪ জন। তাদের মধ্যে বাংলাদেশের একজন নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনার পর পরই সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নিহতের পরিবারকে ১০ লাখ ও আহতদের প্রত্যেককে ৫ লাখ সৌদি রিয়াল দেওয়ার ঘোষণা দেন।##

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ