ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কক্সবাজারে ঈদ উপহার বিতরণে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
News Desk
২৭ মার্চ ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ

Link Copied!

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের জন্য বিভিন্ন দাতা সংস্থা উপহার পাঠায় জেলা প্রশাসনকে। সেসব উপহার বিতরণে অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ উঠেছে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে।

অভিযোগ আছে-উপহার বিতরণের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) রুবাইয়া আফরোজ ও অফিস সহকারী মেহেরী আলী সমিতিপাড়া থেকে তার স্বজনদের ডেকে রাতের আধাঁরে এসব বিতরণ করে দিয়েছেন। ৭ বছর ধরে একই অফিসে থাকার সুবিধার্তে নানা অনিয়মে জড়িয়েছে মেহের আলী। শীর্ষ কর্মকর্তাদের নজর এড়িয়ে এসব অনিয়ম ও হয়রানি করা হচ্ছে।

দাতা সংস্থা থেকে পাওয়ার উপহারের মধ্যে রয়েছে-চাল, ডা, পেয়াজ, রসুন, লবণ, তেলসহ নানা ঈদ সামগ্রী। যা অন্তত কয়েক হাজার মানুষের জন্য দেয়া হয়েছে। কিন্তু স্বজনদের বাইরে এসব যেতেই দিচ্ছে না মেহের আলী। রাতের আধারে স্বজনদের এসব দিয়ে দিচ্ছেন। সেরকম একটি অডিও এসেছে প্রতিবেদকের হাতে।

ওই অডিওতে শুনা যায়-ডেকে ডেকে স্বজনদের এসব উপহার নিতে আসতে বলছে। যারা আসবে তাদের দিয়ে দিয়েছেন সেটাও বলতে শুনা যায়। সমিতিপাড়া ও লিংরোডের অন্তত শতাধিক স্বজনকে এসব উপহার দিয়েছেন।

অথচ, হতদরিদ্র দিনের পর দিন দাড়িয়ে এসব উপহার পাচ্ছেন না। যান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। তারা বলছেন, মেহের আলী ক্ষমতা কাটিয়ে অনিয়মের মাধ্যমে বিতরণ করছেন। যা কখনো কাম্য নয়।

প্রতিবেদকের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক
প্রতিবন্ধীসহ তিনজন ভুক্তভোগী জানান, প্রতি বছরের মত আমরা এবছরেও লিখিত আবেদন করেছি৷ ঈদ উপহার বন্টনে দায়িত্বে থাকা মেহের আলী কাছে আসলে আমাদের সকাল বিকেল করে করে এক সপ্তাহ ডিসি অফিস এনেছে৷ এ হয়রানির বিচার চাই৷

অভিযুক্ত মেহের আলীর কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার কোন আত্বিয় স্বজন নেই৷ পরে প্রতিবেদককে বিশেষ অনুরোধ করে বলেন একটু অফিসে আসেন৷

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) রুবাইয়া আফরোজ অস্বীকার করে বলেন, আমরা এসব করিনি৷ তবে রমজানের কারনে রাতের আধারেও দেয়া হচ্ছে৷

উল্লেখ্য যে, কক্সবাজার পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) রুবাইয়া আফরোজের বিরুদ্ধে বিধি অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা প্রদান না করা এবং নিবন্ধক সহকারী কর্তৃক নাগরিক হয়রানি ও হমকির অভিযোগও রয়েছে।

###

আরও পড়ুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় সেজ্জিল টু দিয়ে হামলা চালালো ইরান

শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব না ফেরার দেশে

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ