ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: ইমরান খান

প্রতিবেদক
নিউজ ভিশন
২৩ সেপ্টেম্বর ২০১৯, ৬:২৪ অপরাহ্ণ

Link Copied!

ছবি: সংগৃহীত

কাশ্মীরসহ বিভিন্ন ইস্যুতে ভারতের গৃহীত পদক্ষেপকে আঞ্চলিক নিরাপত্তার আবারও হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় পাক-মার্কিন সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। কাশ্মীরে ভারতীয় বর্বতার কথা তুলে ধরে ইমরান খান বলেন, অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনীর অত্যাচার সেখানকার নাগরিকদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। ভারতীয় পলিসির কারণে উপত্যকাটিতে এখন মানবিক সংকট তৈরি হয়েছে।

কাশ্মীর সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাবের কথা স্মরণ করিয়ে ইমরান খান বিষয়টিতে তাদের কার্যকরী পদক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার থেকে বিশ্বনেতৃবৃন্দ বসছে জাতিসংঘের সাধারণসভায়। সংস্থাটির ৭৪তম বার্ষিকসভায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বিশ্বশান্তি ও নিরাপত্তার বিষয়টি।

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, এবারের সাধারণসভায় পাকিস্তানের মূল এজেন্ডা হচ্ছে কাশ্মীর ইস্যু।

এর আগে জাতিসংঘের সাধারণসভায় যোগ দিতে স্থানীয় সময় শনিবার নিউইয়র্কে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, অর্থনৈতিক উপদেষ্টা ড. আবদুল হাফিজ শেখ, প্রবাসী পাকিস্তানি বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জুলফিকার আব্বাস বুখারী ইমরান খানের সঙ্গে রয়েছেন।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ