Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

সাহিত্যচর্চার দুই দশক পূর্তিতে ফরিদগঞ্জ লেখক ফোরামের বর্ণাঢ্য আয়োজন

চাঁদপুর প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহিত্যচর্চার দুই দশক পূর্তি উদযাপন করেছে স্থানীয় সাহিত্য সংগঠন ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’। দুদিনব্যাপী আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, ফল উৎসব ও প্রকাশনা মোড়ক উন্মোচন।

৪ ও ৬ জুলাই আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয় বৃহস্পতিবার বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। এরপর কেক কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান।

তিনি বলেন, দীর্ঘ দুই দশক ধরে সাহিত্যচর্চা অব্যাহত রাখা নিঃসন্দেহে প্রশংসনীয়। ফরিদগঞ্জ লেখক ফোরাম মফস্বল শহরে জ্ঞানচর্চার একটি অনন্য উদাহরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ মুন্না এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তারেক রহমান তারু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাব আহম্মেদ ও ওয়ালীউল্লাহ, ব্যাংকার ও সমাজসেবক হাবিবুর রহমান রুবেল, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নুরে আলম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।

রোববার সকালে দ্বিতীয় দিনের কার্যক্রমে প্রয়াত উপদেষ্টা এম.এ মতিনের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি কে.এম নজরুল ইসলাম। এরপর প্রকাশিত হয় সংগঠনের সাহিত্যপত্রিকা ‘মানচিত্র’। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফাহিম হাসান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেলাল হোসেন।

দিন শেষে চিত্রাঙ্কন, হাঁড়িভাঙা ও নারীদের বালিশ বদল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ এবং ফল উৎসবের মধ্য দিয়ে দুই দশকের এই বর্ণাঢ্য আয়োজনের পর্দা নামে। 

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত