Logo শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

রুহিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’র বস্ত্র বিতরণ

মাজহারুল ইসলাম বাদল
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অসহায় ও বিধবা সনাতনী নারীদের মাঝে বস্ত্র (শাড়ি ও থ্রি-পিস) বিতরণ করেছে ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’। ১৫ অক্টোবর বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রুহিয়ার খড়িবাড়িস্থ ডোমিনো স্কুল অব বাংলাদেশে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’র চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুমিত-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার। 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল জব্বার বলেন, “মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হলো বস্ত্র। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে একটি নতুন কাপড় অসহায় ও বিধবা নারীদের মনে আনন্দের নতুন বার্তা নিয়ে আসে। ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’ মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি বৈষম্যহীন, আনন্দময় সুন্দর আগামী গড়ার লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা করি তাদের এই সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংস্থাটির সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা এবং রুহিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারওয়ার মুরশিদ আহমেদ।

 তিনি বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এভাবে এগিয়ে এলে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো অনেক সহজ হয়। নিজেদের পেশাগত ও ব্যক্তিগত কাজের পাশাপাশি তরুণদের এই মানবিক প্রচেষ্টা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতি ও সংগঠনের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুমিত তার সমাপনী বক্তব্যে বলেন, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, নিখাদ মানবিক তাগিদ থেকেই আমরা এই উদ্যোগগুলো নিয়ে থাকি। চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা ও বস্ত্র বিতরণের মতো সমাজসেবামূলক কাজ নিয়ে আমাদের এই সংগঠন এগিয়ে যাচ্ছে। আমরা ভবিষ্যতেও সমাজের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রকাশ করেন রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সমাজসেবা ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন, রুহিয়া উপজেলা বিএনপির সদস্য মোঃ আহসান হাবীব, ৩ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমীন সরকার, ডোমিনো স্কুল অব বাংলাদেশের প্রধান শিক্ষক মোঃ সুমন আলী, রাজাগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং বনমালী ডট কমের পরিচালক সন্তোষ কুমার বর্মন। 

বক্তব্য শেষে আগামীর স্বপ্ন মানবিক সংস্থার উদ্যোগে এলাকার অর্ধশতাধিক অসহায় ও বিধবা সনাতনী নারীর হাতে শারদীয় দুর্গোৎসবের উপহারস্বরূপ নতুন শাড়ি ও থ্রি-পিস তুলে দেন অতিথিবৃন্দ।

 

বিষয়:

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
১

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত
২

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
৩

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
৪

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং
৫

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং

মাতামুহুরীর বদরখালীতে হোছনে আরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
৬

মাতামুহুরীর বদরখালীতে হোছনে আরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন, সভাপতি মানিক চক্রবর্তী, সম্পাদক সুধা মজুমদার
৭

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন, সভাপতি মানিক চক্রবর্তী, সম্পাদক সুধা মজুমদার

উজানটিয়ায় ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
৮

উজানটিয়ায় ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

উজানটিয়ায় ’৯১-এর ঘূর্ণিঝড়ে নিহত ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
৯

উজানটিয়ায় ’৯১-এর ঘূর্ণিঝড়ে নিহত ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতের তরুণ আন্দোলন কি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটাতে পারবে?
১০

ভারতের তরুণ আন্দোলন কি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটাতে পারবে?

এলাকার খবর

সম্পর্কিত