Logo সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

যশোরে থানায় ঢুকে হুমকির অভিযোগ, জামায়াত নেতা গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে মারমুখী আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। বুধবার (৬ আগস্ট) এ ঘটনা ঘটে।

অভিযুক্ত অজিয়ার রহমান জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি। তিনি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি। এ ঘটনায় অজিয়ারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস।

গত ৪ আগস্ট চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা রেকর্ড করায় কেশবপুর থানায় ঢুকে পুলিশ সদস্যদের হুমকি ও হট্টগোল করেন জামায়াতের কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজিয়ার রহমান। ঘটনার পরে থানায় অনাধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে থানার উপ-পরিদর্শক (এসআই) মকলেসুর রহমান বাদী হয়ে রোববার তার বিরুদ্ধে মামলা করেন। বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইমুন হাসান অভিযান চালিয়ে অজিয়ারকে গ্রেপ্তার করেন বলেও জানান তিনি।

এসআই মোকলেছুর রহমান বলেন, সম্প্রতি অজিয়ার রহমানের চাচাতো ভাই উপজেলার লক্ষীনাথকাঠি গ্রামের শহিদুল ইসলামের বিরুদ্ধে একজন বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় শহিদুলকে আসামি করায় রোববার থানায় ঢুকে পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন অজিয়ার।

ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া ও হুমকির ঘটনায় অজিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে থানায় প্রবেশ করে হুমকি দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অজিয়ার রহমান এক পুলিশ কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর বলে ধমকাচ্ছেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের লোক হিসেবে ওই চেয়ারে বসে আপনি কর্মকাণ্ড চালাচ্ছেন। তখন ওই পুলিশ কর্মকর্তা বলেন, আমি কেন রাজনীতি করব?

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা সমালোচনা শুরু করেন। জামায়াত নেতা ও একজন আইনজীবীর এমন কর্মকাণ্ডে বিব্রত আইনজীবী ও জামায়াতের নেতা-কর্মীরা।

‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী
১

‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী

পেকুয়ায় শতবর্ষী খেলার মাঠ উদ্ধারে জমি নিয়ে বিরোধ, ২৪ ঘণ্টার মধ্যে কাগজপত্র জমার নির্দেশ
২

পেকুয়ায় শতবর্ষী খেলার মাঠ উদ্ধারে জমি নিয়ে বিরোধ, ২৪ ঘণ্টার মধ্যে কাগজপত্র জমার নির্দেশ

পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত
৩

পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত

শান্তিগঞ্জে তাজুদ আলীর দাফন সম্পন্ন, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ
৪

শান্তিগঞ্জে তাজুদ আলীর দাফন সম্পন্ন, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
৫

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন
৬

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

​ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের পেছনে কী 'অদৃশ্য শক্তি'? সাংবাদিকদের প্রশ্ন
৭

​ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের পেছনে কী 'অদৃশ্য শক্তি'? সাংবাদিকদের প্রশ্ন

দিনব্যাপী স্কাউট ক্যাম্পের আয়োজন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা
৮

দিনব্যাপী স্কাউট ক্যাম্পের আয়োজন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ
৯

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন
১০

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন

এলাকার খবর

সম্পর্কিত