Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, তিন দিন পর মিলল মরদেহ

নওগাঁ প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিতে হত্যার তিন দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হয়। নিহত ইব্রাহিম নওগাঁর সাপাহার উপজেলার রোদগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাতে মহিষ আনার উদ্দেশে ইব্রাহিম সীমান্ত পেরিয়ে ভারতের আগ্রাবাদ এলাকায় যান। ভোরে ফিরে আসার সময় আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই ইব্রাহিম নিহত হন এবং বিএসএফ মরদেহ নিয়ে যায়।

প্রথমে বিএসএফ ঘটনার দায় স্বীকার না করলেও, বিজিবির পক্ষ থেকে চিঠিপত্র ও যোগাযোগের পর তারা হত্যার বিষয়টি স্বীকার করে। অবশেষে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দেওয়া হয়।

নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্প ইনচার্জ সুবেদার মাহফুজুর রহমান জানান, দীর্ঘ প্রচেষ্টার পর বিএসএফ গুলির ঘটনা স্বীকার করে মরদেহ হস্তান্তর করে। সাপাহার থানার ওসি আব্দুল আজিজ জানান, যেহেতু ঘটনাস্থল ভারতের ভেতরে, তাই ময়নাতদন্ত সেখানেই হয়েছে এবং পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত