Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

বাল্কহেডের ধাক্কায় নদীতে ভেঙে পড়ল কোটি টাকার ব্রিজ

শরীয়তপুর প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

শরীয়তপুরের নড়িয়া-জাজিরা সড়কের কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন একটি ফুট ওভারব্রিজ আজ সোমবার সকালে বাল্কহেডের ধাক্কায় সম্পূর্ণরূপে নদীতে ভেঙে পড়ে গেছে।

জানা যায়, সকালে আনুমানিক সাড়ে ৬টার দিকে একটি বাল্কহেড নড়িয়া থেকে শরীয়তপুর সদরের দিকে যাওয়ার সময় ওভারব্রিজের একটি পিলারে ধাক্কা দেয়। ফলে তখনো টিকে থাকা ব্রিজের অবশিষ্ট অংশ ভেঙে পড়ে নদীতে তলিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগেও, গত বছরের ২ অক্টোবর একই পিলারে বাল্কহেডের ধাক্কায় ব্রিজটির অর্ধেক অংশ ভেঙে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সেই দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ অবশিষ্ট অংশ সরিয়ে না নেওয়ায় আজকের বিপর্যয় ঘটেছে। তারা এলজিইডির গাফিলতিকে দায়ী করছেন।

জেলা এলজিইডি সূত্রে জানা যায়, প্রায় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ১০০ মিটার দীর্ঘ এই ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের মে মাসে। তবে কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সড়কের দক্ষিণ পাশে ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ চলমান থাকায় বিকল্প পারাপারের জন্য চারটি ট্রলারে মানুষ চলাচল করছে। এ দুর্ভোগ কমাতেই নদীর ওপর দিয়ে একটি অস্থায়ী ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

ঘটনার বিষয়ে এখনো জেলা বা উপজেলা এলজিইডি কর্মকর্তারা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল জানান, “বাল্কহেডের ধাক্কায় ওভারব্রিজটি নদীতে পড়ে গেছে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি। এলজিইডি ঝুঁকিপূর্ণ অংশগুলো অপসারণের কাজ করছে।”

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত