Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ৩ হাজারের বেশি কবর খুঁড়ে যাওয়া মনু মিয়া আর নেই

কিশোরগঞ্জ প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের দয়ালু গোরখোদক মনু মিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৮ জুন) সকাল ১০টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

মনু মিয়া ছিলেন মানবতার অনন্য এক প্রতীক। কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি দীর্ঘ ৪৯ বছর ধরে খুঁড়েছেন ৩ হাজার ৫৭টি কবর। শুধু কিশোরগঞ্জ নয়, তার দক্ষতার খ্যাতি ছড়িয়ে পড়েছিল রাজধানীর বনানী কবরস্থান থেকে শুরু করে হাওরের দুর্গম এলাকা ইটনা, মিঠামইন, শাল্লা, আজমিরীগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে।

মনু মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর জানান, “তার প্রিয় ঘোড়াটি মারা যাওয়ার পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তার মৃত্যুতে আমরা একজন নিঃস্বার্থ, দয়ার মানুষকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।”

জীবনের প্রায় অর্ধশতাব্দী কবর খুঁড়ে কাটানো এই মানুষটি ছিলেন নিঃসন্তান। দুই ভাই ও তিন বোনের সংসারে তিনি ছিলেন তৃতীয়। নিজের ঘোড়া কেনা ও কবর খোঁড়ার কাজে ব্যয় চালাতে গিয়ে বিক্রি করতে হয়েছে পৈত্রিক জমি, এমনকি রাখতে হয়েছে সম্পত্তি বন্ধক।

কাজের জন্য প্রয়োজনীয় কোদাল-খুন্তি তিনি ঘোড়ায় করে বয়ে নিয়ে যেতেন। প্রয়াতদের শেষ ঠিকানা সাজাতে ছুটে চলতেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ঘোড়ার পিঠে চাপিয়ে সঙ্গে নিতেন নিজের সরঞ্জাম। তবে চলতি বছরের ১৬ মে সেই বিশ্বস্ত ঘোড়াটিও মারা যায়। এরপর থেকেই ভেঙে পড়েন মনু মিয়া।

একটি বিশেষ গুণ ছিল তার—যাদের কবর তিনি খুঁড়তেন, তাদের মৃত্যুর তারিখসহ যাবতীয় তথ্য তিনি লিখে রাখতেন নিজের ডায়েরিতে। মনু মিয়ার মতো নিঃস্বার্থ, নিরলস ও দানশীল মানুষ আজ বড়ই বিরল। তার অবদান এলাকাবাসীর হৃদয়ে আজীবন অমলিন হয়ে থাকবে।

বিষয়:

সারাবাংলা
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত