Logo বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

সিলেট প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

 

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ লুৎফুর রহমান এর সভাপতিত্ব ,সংগঠনের সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবর ও সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি নাসিম হোসাইন, প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদরের সভাপতি সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সাহিত্যক ও বৃহত্তর সিলেট গনদাবী পরিষদ এর কেন্দ্রীয় সমন্নয়ক  দেওয়ান মতিউর রহমান খান, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচীব মকসুদ হোসেন, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি এহসানুল হক তাহের, গনদাবী পরিষদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা আশিক চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল, সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ(সিসকপ) এর সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, বাসানী-ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বকুল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান, মহানগর কৃষকদলের অর্থ সম্পাদক তফজ্জুল আলী, বায়ান্ন টিভির সিলেট প্রতিনিধি আব্দুল আহাদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানিমূলক মামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রতিটি নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডকে মিথ্যা মামলা দিয়ে কনডেমসেলে রাখা, শ্রীমঙ্গলে খোলা কাগজের অনুসন্ধ্যানী রিপোর্টার এহসান বিন মোজাহিদ এর উপর মিথ্যা মামলা, নায়িকা পরিমনির বিতর্কিত মন্তব্য ও সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে এবং নিহত সাগর-রুনি ,সিলেটের তুরাব, নেত্রকোনার আলিফ, গাজীপুরের আসাদুজ্জামান তুহিন, আনন্দ টিভির সুবর্ণা নদীসহ সকল হত্যার সঠিক ও দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার আহবান জানান।
এসএ টিভির ভিডিও এডিটর ও খবর টিভির সিলেট প্রতিনিধি এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবর টিলা কাটার সংবাদ প্রকাশ করায় তাহার ছেলেকে  টিলাখেকো চক্র কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। তারা অবিলম্বে এ হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ সুষ্টু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন,সিলেটসহ সারাদেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ ও আরও সোচ্চার হতে হবে। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তারা।

উপন্থিত ছিলেন ডেইলী মর্নিং অবজারভার এর সিলেট ব্যুরোচীফ আব্দুল মুক্তাদির,  দৈনিক বাংলাদেশ সমাচার এর সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, দৈনিক তৃতীয়মাত্রা পত্রিকার সিলেট প্রতিনিধি রুহুল ইসলাম মিঠু, দৈনিক সরেজমনি পত্রিকার ব্যুরো প্রধান তপন কুমার সাহা, সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সাজ্জাদ আহমদ সাজু, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম রিপন (আয়কর আইনজীবি), সাপ্তাহিক বৈচিত্রময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি সুয়েজ হোসেন, দৈনিক মুসলিম টাইমস এর শহীদ আহমদ খান,সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি তালুকদার মখবুল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় জয়েন্ট সেক্রেটারী সালমান রশীদ, গনদাবী পরিষদ এর দপ্তর সম্পাদক সেলিম আহমদ, জাতীয় সাংবাদিক মঞ্চ এর সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শাহিন আলম,  সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুহেল, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সুহাগ, জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা সভাপতি শরিফ উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট জেলা কমিটির সহ-সভাপতি ফয়জুল ইসলাম, দৈনিক সন্ধ্যাবানীর সিলেট প্রতিনিধি সামছুদ্দিন, সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের  আব্দুর রাজ্জাক শাওন, সাপ্তাহিক বৈচিত্রময় সিলেট এর স্টাফ রিপোর্টার লিমন আহমদ, নিউজ ভিশনের সিলেট প্রতিনিধি তাইবুর রহমান ও  সময়ের ডাক এর আব্দুল মতিন। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ গবেষনা ও উন্নয়ন ফাউন্ডেশন।

বিষয়:

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
১

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
২

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
৩

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
৪

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
৫

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৬

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৭

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৮

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৯

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এলাকার খবর

সম্পর্কিত