স্টাফ রিপোর্টারঃ ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলী উল্লাহ। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, ফায়ার সার্ভিসের ইনচার্জ মাফিকুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাগলা বাজার সমবায় সমিতির মনসুর আহমেদ, মৎস্যজীবী সমবায় সমিতির জমির উদ্দিন, মির্জাপুর উদয়ন সঞ্চয় সমবায় সমিতির মানিক রঞ্জন দাস, পাথারিয়া বাজার সমবায় সমিতির হারুনুর রশিদ এবং গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রাজু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদরপুর সমবায় লিমিটেডের আমিন উদ্দিন এবং গীতাপাঠ করেন মোহনা দাস। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ান, সমবায়ী মাসুক মিয়া, মতিউর রহমান, মো. কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।