Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

চট্টগ্রামে উন্মুক্ত নালায় পড়ে প্রাণ গেল আরও এক শিশুর

চট্টগ্রাম ব্যুরো
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

চট্টগ্রাম নগরীর হালিশহর আনন্দপুর এলাকায় উন্মুক্ত নালায় পড়ে মরিয়ম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শিশু মরিয়ম বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার পথে একটি উন্মুক্ত নালায় পড়ে যায়। নালাটির ওপরের স্ল্যাব খোলা থাকায় সেখানে পানি জমে ছিল এবং তা দেখে বোঝা যায়নি যে নিচে নালা রয়েছে। অসাবধানতাবশত পা ফসকে পড়ে গিয়ে শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা ৫৪ মিনিটে মরিয়মকে উদ্ধার করে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজে অংশ নেয় এবং শিশুটিকে খুঁজে বের করে।

এর আগেও চট্টগ্রামে উন্মুক্ত নালা ও খালে পড়ে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে।

২০২৪ সালের ১৮ এপ্রিল কাপাসগোলায় রিকশা থেকে পড়ে সেহরিস নামের ছয় মাস বয়সী শিশু খালে তলিয়ে যায়, পরদিন দূরবর্তী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুরে সবজি বিক্রেতা সালেহ আহমেদ বৃষ্টিতে নালায় পড়ে নিখোঁজ হন; তাঁর মরদেহ আর খুঁজে পাওয়া যায়নি। একই বছরের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া হাঁটার সময় উন্মুক্ত নালায় পড়ে মারা যান। ২০২১ সালের ৭ ডিসেম্বর ষোলশহরে নালায় পড়ে নিখোঁজ হওয়া শিশু কামালের মরদেহ তিন দিন পর উদ্ধার হয়। ২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদে নালায় পড়ে যাওয়া ১৮ মাসের শিশু ইয়াছিন আরাফাতের মরদেহ উদ্ধার করতে সময় লাগে ১৭ ঘণ্টা।

চট্টগ্রাম নগরীতে খোলা নালা ও খালের নিরাপত্তাহীনতা নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত