Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

খেলা নিয়ে বিরোধ: নোয়াখালীতে জামায়াতের ২ কর্মীকে গুলির অভিযোগ যুবদল কর্মীদের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধে জামায়াতের যুব শাখার দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত আটটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় যুবদল কর্মীদের অভিযুক্ত করছেন জামায়াতের কর্মীরা। তবে, অভিযোগ অস্বীকার করছে যুবদল। গুলিবিদ্ধ দুই জামায়াত কর্মী হলেন– মো. সজীব (২০) ও মো. তুষার (২১)। রোববার রাত ১১টার দিকে তাদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ।

দলীয় ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গত ১৫ আগস্ট গোপালপুর ইউনিয়নের আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপির কর্মীরা মনির পাটোয়ারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। সেখানে খেলা দেখা নিয়ে দর্শকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের মধ্যে একপক্ষ স্থানীয় যুবদলের নেতা–কর্মী, অন্যপক্ষ জামায়াতের যুব বিভাগের কর্মী।

স্থানীয়রা জানান, ঘটনা মীমাংসার জন্য বৃহস্পতিবার তুলাছরা গ্রামে একটি সমঝোতা বৈঠক ডাকা হয়। সেখানে হামলা চালান একদল তরুণ ও যুবক। যাদের মধ্যে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা জামায়াত কর্মীরা দৌঁড়ে পালানোর সময় তাদের গুলি করেন। এতে দুইজন গুলিবিদ্ধ হন।

জামায়াতের পেশাজীবী ফোরামের ইউনিয়ন সভাপতি আলাউদ্দিন মামুন বলেন, ‘খেলার মাঠে জামায়াতের কর্মী রাসেলের সাথে বিএনপির কর্মী মানিকের কথা কাটাকাটি হয়। পরে সেদিন সন্ধ্যায় যুবদলের কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসীনের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া এবং ককটেল বিষ্ফারণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।’

তিনি বলেন, ‘শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে তল্লাশি চালায় তারা। রোববার সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় লোকজন মধ্যস্থতায় বসলে যুবদলের হাবিব ও মহসিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এতে জামায়াতের কর্মী মো. সজীব ও মো. তুষার গুলিবিদ্ধ হন।’

এ বিষয়ে যুবদল কর্মী হাবিব ও মহসিনের বক্তব্য নেওয়ার জন্য তাদের ফোনে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া য়ায়।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘গোপালপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে গুলির ঘটনা শুনেছি। তবে ওই ঘটনার সঙ্গে যুবদলের কোনো নেতা–কর্মী জড়িত নন। সেখানে কিশোর গ্যাংয়ের মতো একাধিক গ্রুপ রয়েছে। তারাই ঘটনা ঘটাতে পারে।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘ফুটবল খেলা দেখা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জেরে রোববার রাতে সমঝোতা বৈঠক বসলে সেখানে হামলা চালায় একটি পক্ষ। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিষয়:

নোয়াখালী
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত