Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

এসএসসি পরীক্ষায় গোপালগঞ্জে শীর্ষে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

গোপালগঞ্জ প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

গোপালগঞ্জ জেলার শতাধিক মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শতভাগ পাসের হার ও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটিকে জেলার শীর্ষে স্থান করে দিয়েছে।

ফলাফল অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। সবাই কৃতকার্য হয়েছে, যার মধ্যে ৯ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছে। জেলার অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এ ফলাফলের ভিত্তিতেই রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবার প্রথম স্থান অধিকার করে।

এর আগে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায়ও গোপালগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করেছিল প্রতিষ্ঠানটি। ধারাবাহিকভাবে দুই বছরের এই সাফল্য এখন প্রতিষ্ঠানটির সক্ষমতা ও শিক্ষার মানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তানিয়া খান এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একটি জ্ঞানভিত্তিক, নৈতিক ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করা। এই ফলাফল আমাদের সেই পথচলায় অনুপ্রেরণা যোগাবে।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ কৌশিক বিশ্বাস বলেন, দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এই অর্জন আমাদের একটি বড় ধাপ এগিয়ে দিল। সামনে আরও ভালো করার প্রত্যাশা করছি।

২০১৪ সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার চন্দ্রদিঘলিয়ায় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই গ্রামীণ নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পাঠদানের ব্যবস্থা রয়েছে। এছাড়া সারা বছর নানা ধরনের বৃত্তি, সাংস্কৃতিক কার্যক্রম, বিজ্ঞানমেলা এবং শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান জাতীয় পর্যায়েও অসাধারণ কৃতিত্ব দেখাবে।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত