Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

সাবিনা ইয়াসমীনকে নিয়ে শাইখ সিরাজের ডকুফিল্ম

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

স্কুলপড়ুয়া ছোট্ট মেয়ে দিলশাদ ইয়াসমীন তখন গান গাইতেন স্কুলের ফাংশন আর ছোটদের বিভিন্ন অনুষ্ঠানে। ওই সময় পাশের বাড়িতে উঠলেন সুরকার আলতাফ মাহমুদ। দিলশাদের মা গিয়ে আবদার করলেন, যে করেই হোক তাঁর মেয়েকে সিনেমার গানে একটা সুযোগ দিতে হবে। কথা শুনে তো আলতাফ মাহমুদ অবাক! বললেন, ওইটুকুন একটা মেয়ে, গাইবে সিনেমায়? সে কি হয়? বড় হোক তখন দেখা যাবে। কিন্তু মা তাঁর দাবিতে অনড়। শেষ পর্যন্ত আলতাফ মাহমুদ ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় গান গাওয়ালেন দিলশাদকে দিয়ে। গানটি ছিল ‘মধু জোছনার দীপালি’। সিনেমাটি মুক্তি পায় ১৯৬৭ সালে। সেই থেকে শুরু, এরপর দিনের পর দিন কেটেছে গানের সঙ্গে, রাতের পর রাত স্টুডিও রেকর্ডিংয়ে। ধীরে ধীরে দিলশাদ ইয়াসমীন হয়ে উঠলেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। সেই শুরুর গল্প থেকে আজ অবধি সাবিনা ইয়াসমীনের জীবনের নানা ব্যক্ত-অব্যক্ত কথা, দুঃখ-ভালোবাসার কথা, পাওয়া-না পাওয়ার কথা, তাঁর গাওয়া একগুচ্ছ জনপ্রিয় গানের মিশ্রণে তৈরি হলো ডকুফিল্ম ‘জুঁই ফুল সাবিনা ইয়াসমীন’। নির্মাণ করেছেন মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

কেন এই নির্মাণ? সেই প্রসঙ্গে নির্মাতা শাইখ সিরাজ বললেন, ‘আমাদের অনেক কিংবদন্তি শিল্পী ছিলেন, আছেন। কিন্তু তাঁদের নিয়ে ভালো কোনো বায়োপিক বা ডকুমেন্টেশন নেই। ফলে শিল্পীদের মৃত্যুর পর তাঁদের নিয়ে কোনো তথ্য-উপাত্ত খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। নতুন প্রজন্ম তাঁদের সম্পর্কে জানতে চাইলে বিভ্রান্তিতে পড়ে যায়। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম শিল্পী ও গুণীজনদের নিয়ে গবেষণাধর্মী কিছু করব। তাই এই নির্মাণ। আমরা নায়করাজ রাজ্জাককে নিয়ে একটা ডকুফিল্মের কাজ শুরু করেছিলাম। কিন্তু তথ্য, ছবি বা ভিডিও সংগ্রহ করতে গিয়ে নানা অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। সাবিনা ইয়াসমীনের বেলায়ও যে কাজটা সহজে হয়েছে, তা নয়। তবু আমরা চেষ্টা করেছি, যতটা পারা যায় তথ্য, ছবি উপস্থাপন করতে। তবে সচেতনভাবেই আমরা এমন প্রসঙ্গ এড়িয়ে গিয়েছি, যেটা শিল্পীকে বিব্রত করতে পারে।’

জুঁই ফুল সাবিনা ইয়াসমীন ডকুফিল্মটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৩ মিনিট। এটি তৈরি করতে তিনটি ভিন্ন জায়গায় সাবিনা ইয়াসমীনের সাক্ষাৎকার নিয়েছেন শাইখ সিরাজ। শিল্পীর বাসায়, একটি রিসোর্টে এবং অন্যটি চ্যানেল আইয়ের স্টুডিওতে একটি অনুষ্ঠানের আদলে। তথ্যচিত্রটির পুরোটাতেই সাবিনা ইয়াসমীন বলেছেন নিজেকে নিয়ে, জানিয়েছেন ছোটবেলা থেকে শুরু করে অদ্যাবধি তাঁর সুখ-দুঃখের নানা স্মৃতি আর ঘটনার কথা। পাশাপাশি সাবিনা ইয়াসমীনকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তাঁর সহপাঠী ড. মেহরাজ জাহান জোহরা, অভিনেত্রী ববিতা, সুজাতা, কবরী, রোজিনা, সুরকার ইমন সাহা, সাবিনা ইয়াসমীনের ছেলে মো. রফি হোসেন শ্রাবণসহ অনেকে।

সাবিনা ইয়াসমীনের পছন্দ অনুযায়ী তাঁর দুটি করে গান গেয়েছেন এই প্রজন্মের শিল্পীরা। গেয়েছেন কনা (‘শত জনমের স্বপ্ন’), আতিয়া আনিসা (‘ও আমার রসিয়া বন্ধুরে’ ও ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা’), লিজা (‘ও পাখি তোর যন্ত্রণা’ ও ‘এই মন তোমাকে দিলাম’), ঝিলিক (‘অশ্রু দিয়ে লেখা এ গান’), রাকিবা ঐশী (‘একি সোনার আলোয়’ ও ‘এই পৃথিবীর পরে’), কোনাল (‘শুধু গান গেয়ে পরিচয়’ ও ‘ইশারায় শিস দিয়ে’), ইমরান ও কনা (‘সব সখিরে পার করিতে’), ইমরান ও ঝিলিক (‘ছেড়ো না ছেড়ো না হাত’)।

নির্মাতা শাইখ সিরাজ জানিয়েছেন, সাবিনা মানে ফুল আর ইয়াসমীন বা জেসমিন মানে জুঁই ফুল। তাই অনুষ্ঠানের নাম দিয়েছেন জুঁই ফুল সাবিনা ইয়াসমীন। আগামী ১২ সেপ্টেম্বর বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রিমিয়ার হবে ডকুফিল্মটির। এরই মাঝে নির্মাতা শাইখ সিরাজ এটি জমা দেবেন সেন্সর বোর্ডে। সেন্সর সনদ হাতে পেলে বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও জমা দেওয়া হবে ডকুফিল্মটি।

বিষয়:

বিনোদন
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত