Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

রেসলার চরিত্রে ‘দ্য রক’

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

রেসলিং দুনিয়া থেকে রূপালি পর্দা—সবখানেই দর্শকদের মন জয় করেছেন ‘দ্য রক’খ্যাত অভিনেতা ডোয়েইন জনসন। এখন পর্যন্ত অ্যাকশনধর্মী চলচ্চিত্রেই তাঁকে বেশি দেখা গেছে। তবে এবার চিরচেনা সেই বৃত্ত ভেঙে হাজির হওয়ার আভাস দিলেন তিনি। জানালেন তাঁর মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা ‘দ্য স্ম্যাশিং মেশিন’ মূলত গল্পনির্ভর।

চলমান ভেনিস চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বেনি সাফদি পরিচালিত এই সিনেমা সম্পর্কে জানালেন এই অ্যাকশন তারকা। যেখানে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট।

সিনেমাটি মূলত মার্কিন রেসলার তারকা মার্ক কেরের বায়োপিক। তাঁর চরিত্রেই দেখা যাবে জনসনকে। আর কেরের গার্লফ্রেন্ড ডন স্ট্যাপলসের ভূমিকায় থাকছেন এমিলি।

সংবাদ সম্মেলনে দ্য রক’র পাশেই বসা ছিলেন এমিলি ও বেনি। অভিনেতা তখন জানান, অনেক দিন ধরেই এমন একটি ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। বললেন, ‘আমরা তিনজন অনেক দিন ধরেই আলাপ করছিলাম, আমরা সবাই জানি যে আপনি যখন হলিউডে, তখন বক্স অফিস বলে একটা বিষয় আছে। আপনি যখন বক্স অফিসের পেছনে ছুটবেন, তখন বক্স অফিস আরও প্রত্যাশিত কিছু হয়ে উঠতে পারে এবং আপনাকে একটা ক্যাটাগরিতে ফেলে তা কোণঠাসা করে দিবে। আপনি যা করছেন এটাই আপনার পথ এবং হলিউড আপনাকে দিয়ে তা-ই করাতে চায়।’

‘জুমানজি’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘ব্ল্যাক অ্যাডাম’, ‘রেড ওয়ান’ প্রভৃতি অ্যাকশন ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জনসন। এর মধ্যে কিছু ছবি ভালো করেছে, আবার কিছু আশানুরূপ ভালো করতে পারেনি। কিন্তু অভিনেতার মনের মধ্যে আরও ভালো কিছু করার তাগিদ সবসময়ই ছিল—তেমনটাই জানালেন তিনি।

দ্য রক বলেন, ‘‘আমার আকাঙ্ক্ষা বেশ প্রবল। একটা কণ্ঠ যেন বলছিল, ‘যদি আরও কিছু থাকে এবং আমি তা করতেও পারি, তাহেলে কী হবে?’ যখন আপনি একটা গণ্ডির ভেতর পড়ে আছেন, তখন আপনার সামর্থ্য সম্পর্কে জানা খুব কঠিন, অন্তত আমার জন্য!’’

চিঠি দিবসে ভাইরাল সালমান শাহ’র চিঠিচিঠি দিবসে ভাইরাল সালমান শাহ’র চিঠি

যোগ করে বলেন, ‘আমি যদি কয়েক বছর পেছনে তাকাই, তখন ভাবতে থাকি যে আমি কি আমার স্বপ্ন নাকি অন্য কারও স্বপ্নের ভেতর বাস করছি! স্বীকৃতি পাওয়ার কথায় এলে আমার মনে হয় একটা সরলরেখা বরবার এগোচ্ছি—‘ভালো, স্থিতিশীল, সবই ভালো, তবে আমি এই অবস্থায় থাকতে চাই না। আমি আমার স্বপ্নে বাস করতে চাই। আমি যা চাই, সেখানে টোকা দিতে চাই। কয়েক বছর যেখান থেকে সরে সরে যাচ্ছিলাম, অবশেষে সেখানে টোকা দেওয়ার সুযোগ এসেছে।’

সংবাদ সম্মেলনে দর্শক সারিতে দুইবারের ইউএফসি চ্যাম্পিয়ন মার্ক কের নিজেও উপস্থিত ছিলেন। জনসন অভিনীত বায়োপিকে তাঁর জীবনের নানা দিক উঠে এসেছে বলে জানা যায়। গতকাল ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। দীর্ঘ সাড়ে ১৫ মিনিট দর্শকের করতালিতে আবেগে ভাসেন ডোয়েইন জনসনসহ সিনেমাটির সংশ্লিষ্টরা।

সব ঠিক থাকলে, চলতি বছরের ৩ অক্টোবর দ্য স্ম্যাশিং মেশিন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কাশ্মীর স্টাইলে দিল্লিতে জন বিক্ষোভ ঠেকাতে চায় মোদি সরকার
১

কাশ্মীর স্টাইলে দিল্লিতে জন বিক্ষোভ ঠেকাতে চায় মোদি সরকার

দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভ : ‘ককরোচ জনতা পার্টি’র দীপকে, সৌরভ ও আশুতোষ রাঙ্কা আটক
২

দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভ : ‘ককরোচ জনতা পার্টি’র দীপকে, সৌরভ ও আশুতোষ রাঙ্কা আটক

ঠাকুরগাঁও-১ আসনে উপ নির্বাচন  ধানের শীষের পক্ষে রুহিয়ায় বিএনপির লিফলেট বিতরণ
৩

ঠাকুরগাঁও-১ আসনে উপ নির্বাচন ধানের শীষের পক্ষে রুহিয়ায় বিএনপির লিফলেট বিতরণ

​ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা অসম্ভব: জামালপুরে শ্রমিক সমাবেশে আতিকুর রহমান
৪

​ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা অসম্ভব: জামালপুরে শ্রমিক সমাবেশে আতিকুর রহমান

​দেওয়ানগঞ্জে ডালবাড়ি মোড়ে পুলিশের ঝটিকা অভিযান: নকল সিগারেটসহ কারবারি গ্রেপ্তার
৫

​দেওয়ানগঞ্জে ডালবাড়ি মোড়ে পুলিশের ঝটিকা অভিযান: নকল সিগারেটসহ কারবারি গ্রেপ্তার

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
৬

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
৭

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৮

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৯

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
১০

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

এলাকার খবর

সম্পর্কিত