Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

‘মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব’–শাকিব প্রসঙ্গে জয়

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের তোলপাড় দেশের বিনোদন অঙ্গন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও তার মা বুবলীকে নিয়ে ঘুরতে দেখা গেছে শাকিব খানকে। তাদের একসঙ্গে পার্কে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা মন্তব্যের ঝড়। অনেকেই বলছেন, শাকিব-বুবলী আবারও কাছাকাছি এসেছেন, অতীতের মান-অভিমান ভুলে হয়তো নতুন করে পথচলা শুরু করছেন।

তাদের সেই মুহূর্ত নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তার বক্তব্যে উঠে এসেছে শাকিবের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী— এই দুই সম্পর্কের মাঝে দায়িত্ব পালনের চেষ্টায় নায়কের ‘ফেঁসে যাওয়া’র বিষয়টি।

এক পোস্টে জয় লেখেন, ‘শাকিব খান এর দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারেনা সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী ততো বড় স্টার না।’

তবে শুধু জয় নন, শাকিব ভক্তরাও মনে করেন, নায়ক যাই করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে। বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি। কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের প্রভাব সন্তানদের ওপর না পড়ে, তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সৌজন্য সম্পর্ক বজায় রাখেন।

গত রোববার সামাজিক মাধ্যমে শাকিব ও ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেন বুবলী। আর এই টপিকটিই এখন দেশের বিনোদন অঙ্গনের হট টপিক। ছবিতে দেখা যায়, রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী ও তাদের সন্তান বীর।

বিষয়:

শাকিব খান
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত