Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

ফিলিস্তিনের পক্ষে মুম্বাইয়ের রাস্তায় ভারতীয় অভিনেত্রী স্বরা

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর আবারও প্রমাণ করলেন, তিনি শুধু পর্দার অভিনেত্রী নন, মানবিক ইস্যুতেও জোরালো তার কণ্ঠস্বর। ফিলিস্তিন সংকটকে ঘিরে সমর্থন জানাতে সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় এক বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী। তার এই অবস্থান সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিনেত্রীর মতে, ইসরায়েলি সরকারের কার্যকলাপ গাজায় এক প্রকার গণহত্যা, যা শুধু ভূমি দখলই নয় বরং প্যালেস্টাইনের পরিচয় ও অস্তিত্ব মুছে দেওয়ার প্রচেষ্টা।

শান্তিপূর্ণ সেই বিক্ষোভে অংশ নিয়ে স্বরা বলেন, ‌‌‘তারা (ফিলিস্তিনিরা) কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়।’

স্বরা বলেন, ‘কেউ যদি ইসরায়েলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেই সঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে।’ হামাস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া। দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের ওপরই দোষ দেওয়া হচ্ছে।’

স্বরা ভাস্কর ভারতের ঐতিহাসিক অবস্থানের কথাও টেনে আনেন। তার দাবি, ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ।

ফিলস্তিন ইস্যু নিয়ে আগাগোড়াই সরব স্বরা ভাস্কর। এর আগেও তিনি এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু ভারতীয়দের কাছে বিপাকেও পড়েছেন। স্বরা জানিয়েছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই ভারতের ভেতরেই তাকে তীব্র ট্রলের মুখে পড়তে হচ্ছে তাকে। ইনস্টাগ্রামে ফলোয়ার কমে যাচ্ছে, তাকে উদ্দেশ্য করে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। তবুও থেমে নেই তিনি। নিজের মতো করে প্রতিবাদ করে যাচ্ছেন ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত