Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

তিনদিনেই আয় ১১৯ কোটি, সাইয়ারাতে কী এমন চমক আছে?

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

কোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি। প্রথম তিন দিনেই শুধু ভারতে আয় করেছে ৮০ কোটি রুপি, আর বিশ্বজুড়ে সাইয়ারার আয় পৌঁছেছে ১১৯ কোটিতে। বলিউডে নতুন মুখ নিয়ে তৈরি সিনেমা গত দুই দশকে এত সাফল্য পায়নি।

বলিউড কিংবা দক্ষিণি সিনেমায় ইদানীং অ্যাকশনের রমরমা। পর্দায় সহিংসতা আর রক্তপাতের জয়জয়কার। এমন সময়ে দর্শককে ভিন্ন স্বাদের গল্প উপহার দিল সাইয়ারা। আদ্যোপান্ত প্রেমের গল্প এটি। প্রেমে পড়ে কষ্ট পাওয়ার গল্প। প্রেম আর বিচ্ছেদের এক কাব্যিক চিত্রায়ণ সাইয়ারা। এই লাভস্টোরি দেখে দর্শকদের অশ্রু বাঁধ মানছে না।

সিনেমা দেখে কেউ আবেগতাড়িত হয়ে অজ্ঞান হয়ে পড়ছে, কেউ জড়িয়ে ধরছে ভালোবাসার মানুষকে, কেউ অসুস্থ শরীরে হাতে আইভি ড্রিপ নিয়েও যাচ্ছে প্রেক্ষাগৃহে। সেসব ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু সিনেমা নয়, এর গানগুলোও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সাইয়ারা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আহান পান্ডে ও অনিত পাড্ডা। চাঙ্কি পান্ডের ভাতিজা হিসেবে আগে থেকেই খানিকটা পরিচিতি আছে আহান পান্ডের। তবে অনিত পাড্ডা অনেকটাই অচেনা মুখ। আগে বেশ কিছু কাজ করলেও সেভাবে সাফল্য পাননি। তাঁদের নিয়েই বড় ঝুঁকি নিয়েছেন পরিচালক মোহিত সুরি। এতে উঠতি গায়ক কৃষ কাপুরের চরিত্রে অভিনয় করেছেন আহান, আর অনিত পাড্ডা অভিনীত বানি চরিত্রটি কবিতা লেখে। এ দুজন পরস্পরের প্রেমে পড়ে। তৈরি হয় নানা সংকট।

এর আগে ‘আশিকি টু’তেও দুই সংগীতশিল্পীর প্রেম ও বিরহের গল্প বলেছিলেন পরিচালক মোহিত সুরি। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ২০১৩ সালের সে সিনেমাও বলিউডে ইতিহাস সৃষ্টি করেছিল। এক যুগ পর নতুন জুটি নিয়ে, নতুন গল্প নিয়ে আবারও মুগ্ধ করলেন মোহিত। তবে এত সাফল্যের ভিড়ে খানিকটা সমালোচনাও আছে সিনেমাটি নিয়ে। অনেকেই বলছেন, ২০০৪ সালে মুক্তি পাওয়া কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর নকল সাইয়ারা।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত