Logo শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

টাকার বিনিময়ে শেখ মুজিবের মৃত্যুদিনে তারকাদের পোস্টের দাবি কি সত্য

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: রিউমর স্ক্যানার
সংগৃহীত ছবি: রিউমর স্ক্যানার

গতকাল ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোবিজ তারকাদের অনেকে সামাজিকমাধ্যমে শোকবার্তা জানান। এরপর সেই পোস্টগুলো ঘিরে ছড়িয়ে পড়ে যে, নির্দিষ্ট কিছু তারকাকে নাকি শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য অর্থ দেওয়া হয়েছে। তবে বিষয়টি ‘ভুয়া’ বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বাংলাদেশ।

তারকাদের সেসব পোস্ট টাকার বিনিময়ে দেওয়া হয়েছে দাবি করে সামাজিকমাধ্যমে যে পোস্টটি ছড়িয়ে পড়ে, সেখানে একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি জুড়ে দেওয়া হয়। যেখানে দেখা যায়, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) অ্যাকাউন্ট থেকে ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে ৯ জন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে ২০ হাজার টাকার মতো পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে তীব্র আলোচনা তৈরি হলে তা যাচাই করেছে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। সংস্থাটি জানায়, সেই ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া।

সংস্থাটির তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি ১৩ সংখ্যার হলেও সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর মূলত ১১ ডিজিটের। এ ছাড়াও যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি।

পাশাপাশি লেনদেনের তথ্যকেও অস্বাভাবিক বলছে রিউমর স্ক্যানার। তাদের মতে, ভাইরাল হওয়া স্টেটমেন্টে টাকা গ্রহীতার নাম উল্লেখ থাকলেও, এসসিবির আসল স্টেটমেন্টে গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না।

রিউমর স্ক্যানার জানায়, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেটের ওপর এসসিবির লোগো বসিয়ে এই নকল স্টেটমেন্ট বানানো হয়েছে। অতীতেও একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করার নজির রয়েছে।

সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, কথিত ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার

নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী

ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা

ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা

শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি রানা আচার্য্য, সম্পাদক ফয়জুল

শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি রানা আচার্য্য, সম্পাদক ফয়জুল

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

এনআইডি সংশোধনে যেসব কাগজ লাগবে

এনআইডি সংশোধনে যেসব কাগজ লাগবে

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে

খাবারের মান দেখতে ডাইনিংয়ে শিক্ষার্থীদের সঙ্গে খেলেন ইবি কোষাধ্যক্ষ

খাবারের মান দেখতে ডাইনিংয়ে শিক্ষার্থীদের সঙ্গে খেলেন ইবি কোষাধ্যক্ষ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ বিহার থেকে কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্বার আটক -১
১০

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ বিহার থেকে কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্বার আটক -১

এলাকার খবর

সম্পর্কিত