Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

জুলাই আন্দোলন-পরবর্তী সময়ের ঘটনা নিয়ে সিনেমা ‘বিশ্বাস করেন ভাই’

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

জুলাই আন্দোলন-পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ‘বিশ্বাস করেন ভাই’ নামের সিনেমা। বানিয়েছেন রাইসুল ইসলাম অনিক। তৎকালীন সরকারঘনিষ্ঠদের কালোটাকার ছড়াছড়িকে কেন্দ্র করে সিনেমার মূল গল্প। সম্প্রতি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে জানানো হলো, আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বিশ্বাস করেন ভাই সিনেমার গল্পে দেখা যাবে, মাসুদ একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ। সে এমন একটি কোম্পানিতে চাকরি করে, যে কোম্পানি বাজারে চলে না। ফলে কষ্টে চলে তার সংসার। এলাকার অনেকে মাসুদের কাছে টাকা পায়। পাওনাদারদের ভয়ে লুকিয়ে থাকে মাসুদ। এমন সময় তার সঙ্গে পরিচয় হয় আরও কয়েকজনের। তাদের অবস্থাও মাসুদের মতো। সবাই মিলে নামে এক মিশনে।

এ সিনেমায় মাসুদ চরিত্রে অভিনয় করেছেন উজ্জল কবির হিমু। ‘কুড়া পক্ষীর শূন্যে ওড়া’ সিনেমায় প্রশংসিত হওয়ার তিন বছর পর আবার প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন হিমু। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন সায়রা আক্তার জাহান। আরও অভিনয় করেছেন সাইফ খান, রফিকুল কাদের রুবেল, মৌরি মাহাদী, আফিফ খান, মইনুদ্দিন মুন্সি প্রমুখ।

নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘টাকাকে কেন্দ্র করে বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়েই আমাদের এ সিনেমা। বিভিন্ন পেশার ছয়-সাতজন মানুষ তাদের স্বপ্ন পূরণের জন্য একত্র হয়। তাদের সে মিশনের গল্পটা কমেডি, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে তৈরির চেষ্টা করেছি। আশা করছি, সিনেমাটি হবে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।’

বিশ্বাস করেন ভাই সিনেমাটি প্রযোজনা করছে বিগ সিটি এন্টারটেইনমেন্ট। ‘সব গল্প সত্যি’ নামের আরও একটি অ্যান্থোলজি সিনেমা তৈরি হচ্ছে এ প্রতিষ্ঠান থেকে। সত্য ঘটনা অবলম্বনে সাতজন নির্মাতার সাতটি গল্প থাকবে এতে।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত