Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

ফ্লাইটে কারিগরি ত্রুটি, যেসব পদক্ষেপ নিল বিমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

সম্প্রতি কিছু ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি কিছু পদক্ষেপ নিয়েছে। আজ মঙ্গলবার বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান কর্তৃপক্ষ যাত্রীসুরক্ষা ও সেবার মান বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করছে। ইতোমধ্যে ঢাকা-আবুধাবি ফ্লাইটে টয়লেটের ফ্লাশ সম্পর্কিত ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া কারিগরি সমস্যার বিস্তারিত পর্যালোচনার জন্য চার সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিটি ফ্লাইটভিত্তিক ঘটনার রক্ষণাবেক্ষণ রেকর্ড এবং অপারেশনাল প্রোসেস পর্যালোচনা করে ঘটনার মূল কারণ নির্ধারণ এবং কারিগরি সমস্যার বিপরীতে কোন কর্মকর্তা-কর্মচারীর অবহেলা বা গাফিলতি পরিলক্ষিত হলে তার দায়-দায়িত্ব চিহ্নিত করবে।

এতে বলা হয়, একই সঙ্গে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করবে। ১০ কার্যদিবসের মধ্যে কমিটি তার প্রতিবেদন দাখিল করবে। দায়বদ্ধতা নিশ্চিতের অংশ হিসেবে ইতোমধ্যে জনবল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং আরও কয়েকজনকে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একজন প্রকৌশলী কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে এবং চট্টগ্রামে অন্য একজন প্রকৌশলী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি সক্ষমতা বাড়াতে বিমান বিভিন্ন আউটস্টেশনে (যেমন জেদ্দা, দুবাই, মদিনা, দাম্মাম, আবুধাবি ও শারজাহ) অতিরিক্ত চাকা মজুদ রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে আপদকালীন প্রয়োজনে দ্রুত চাকা প্রতিস্থাপন করা যায়। এ লক্ষ্যে ইতোমধ্যেই প্রয়োজনীয় চাকা সংগ্রহের জন্য ক্রয়াদেশ দেওয়া হয়েছে। অধিকন্তু, জেদ্দায় বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনা তদন্তে পরিচালক (ফ্লাইট অপারেশনস)-কে নির্দেশ দেয়া হয়েছে। পরিচালক (প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) এবং প্রধান প্রকৌশলীগণের সরাসরি তত্ত্বাবধানে ডিরেক্ট সুপারভিশন জোরদার করা হয়েছে।

এতে বলা হয়, গত ১৮ আগস্ট থেকে রাত্রিকালীন বিশেষ রক্ষণাবেক্ষণ শিফট চালু হয়েছে, যা সার্বক্ষণিক তত্ত্বাবধানে সহায়তা করবে। একই সঙ্গে বিমানের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে। এ প্রক্রিয়ায় বোয়িং-এর সঙ্গে আলোচনা করে কম্পোনেন্ট সার্ভিসেস প্রোগ্রাম (সিএসপি) তালিকা পুনর্বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি রিকোমেন্ডেড স্পেয়ার পার্টস লিস্ট (আরএসপিএল) অনুসারে যন্ত্রাংশের মজুদ নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। প্রকৃত ব্যবহারিক তথ্যের ভিত্তিতে যন্ত্রাংশ সংগ্রহের জন্য টেইলরড পার্ট প্যাকেজ (টিপিপি) ব্যবস্থা পর্যালোচনায় রয়েছে। একইসাথে প্রকৌশলীদের রি-কারেন্ট প্রশিক্ষণ শুরু করা হয়েছে। দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অ্যাপ্রেন্টিস মেকানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিগত জনবল বাড়ানো এবং নিজস্ব দক্ষতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীসুরক্ষা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা এবং সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিষয়:

বিমান
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত