Logo সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

চীন সফর শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থল বাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান গত ২২ আগস্ট চীনের পিএলএ সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান পিএলএর স্থল বাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

গত ২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত নরিনকো গ্রুপের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদির আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণের বিষয়ও বৈঠকে আলোচিত হয়।

এছাড়াও, সেনাবাহিনী প্রধান পিএলএর অ্যাকাডেমি অব আর্মার্ড ফোর্সের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাদিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মানের উক্ত অ্যাকাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কারিগরি প্রশিক্ষণ নিয়ে থাকেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান বেইজিং ও শিয়াংয়ে অবস্থিত নরিনকো গ্রুপের বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, চায়না অ্যারোস্পেস লং-মার্চ ইন্টারন্যাশনাল কো লিমিটেড এবং আইসাং ইউএভি ফ্যাক্টরিসহ অন্যান্য আধুনিক অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানা পরিদর্শন করেন।

গত ২০ আগস্ট সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকাত্যাগ করেন।

‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী
১

‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী

পেকুয়ায় শতবর্ষী খেলার মাঠ উদ্ধারে জমি নিয়ে বিরোধ, ২৪ ঘণ্টার মধ্যে কাগজপত্র জমার নির্দেশ
২

পেকুয়ায় শতবর্ষী খেলার মাঠ উদ্ধারে জমি নিয়ে বিরোধ, ২৪ ঘণ্টার মধ্যে কাগজপত্র জমার নির্দেশ

পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত
৩

পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত

শান্তিগঞ্জে তাজুদ আলীর দাফন সম্পন্ন, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ
৪

শান্তিগঞ্জে তাজুদ আলীর দাফন সম্পন্ন, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
৫

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন
৬

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

​ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের পেছনে কী 'অদৃশ্য শক্তি'? সাংবাদিকদের প্রশ্ন
৭

​ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের পেছনে কী 'অদৃশ্য শক্তি'? সাংবাদিকদের প্রশ্ন

দিনব্যাপী স্কাউট ক্যাম্পের আয়োজন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা
৮

দিনব্যাপী স্কাউট ক্যাম্পের আয়োজন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ
৯

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন
১০

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন

এলাকার খবর

সম্পর্কিত