শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশা সুরক্ষার ৬০ বছর মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গঠন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান,একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার এবং ইএসডিও-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু জোহা।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রকিব লিটন ও সাধারণ সম্পাদক আবু সায়েম,মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোত্তালিব সেলিম, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি সহকারী শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার (বিএসসি), এফকেটি মাদ্রাসার সুপার মাওলানা আঃ বারী, পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম এবং ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএসডিও-এর টেকনিক্যাল অফিসার মোঃ আবু নোমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।