Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৮তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। প্রোগ্রামটির অধীনে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা একদম বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ করার সুযোগ পেয়ে থাকেন। বর্তমান সময়ের চাকরির বাজারের সঙ্গে মিল রেখে কোর্স পরিচালনা করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।

এ প্রোগ্রামের আওতায় কোর্স শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশে সফলভাবে কাজ করছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ হচ্ছে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাখাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থান করার জন্য নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও নানা ধরনের প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।

প্রতিষ্ঠানটি এ প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করছে। প্রোগ্রামটি চলছে ১৯ বছর ধরে। যা এ পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে। যারা এখন দেশে ও বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য মোট ১৬৫টি আসন রয়েছে। চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে এ কোর্সে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। ঢাকা ও চট্টগ্রামে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গণিত ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একদম বিনামূল্যে করানো হয়ে থাকে কোর্সটি। এটি প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স। কোর্স সফলভাবে সম্পন্ন করার পর কর্মসংস্থানের সুযোগ। আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ারও সুযোগ পাবেন কোর্স সম্পন্নকারীরা।

প্রতি রাউন্ডে আসনসংখ্যা মোট ১৬৫টি। চলমান এই রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে যদি আবেদন করেন, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়।

আগ্রহী প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স, কামিল পাস অথবা মাস্টার্স বা কামিলে অধ্যয়নতরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারি (শুধু কম্পিউটার বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকস বা সিভিল বা আর্কিটেকচার বা সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থী। এছাড়া বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিএসসি ইঞ্জিনিয়ার, ডাক্তার ও আইনজীবীরাও এ কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাই, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিষয়:

চাকরি
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত