ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: আসন্ন ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী মির্জা ফয়সল আমীন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রুহিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি আবু হায়াত নুর নবী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার এবং রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ আনার আলী।
এ ছাড়াও মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক বিশাল রহমান, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সহ সভাপতি ফারুক হোসেন, সহ সাধারন সম্পাদক আলমগীর হোসেন, কোষাধক্ষ্য মোস্তাফিজুর রহমান, সদস্য কুদরত আলী, দুলাল হক, আহসান হাবীব রুবেল, ইব্রাহীম জামান, মাসুদ হাসান, রমজান আলী, সুমন আলী, বিমল চন্দ্র, জাকারিয়া সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে তাঁর বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দিকনির্দেশনামূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।