ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় গতি আনতে রুহিয়া পশ্চিম ইউনিয়নে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ইউনিয়নটির এই নির্বাচনী অফিস রামনাথ প্রগতি ক্লাবের পাশে উদ্বোধন করা হয়। প্রতীক বরাদ্দের দিনেই এমন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটি উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
৫ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত নুর নবী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, রুহিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ, রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি আনার আলী, রুহিয়া উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি বেলাল হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন l
বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঠাকুরগাঁওয়ের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ধানের শীষ মার্কায় মির্জা ফয়সল আমীন কে বিপুল ভোটের মাধ্যমে বিজয় নিশ্চিত করার আহবান জানান। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করার আহ্বান জানানো হয়।
উদ্বোধন শেষে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয় কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে ধানের শীষ মার্কার একটি মিছিল রামনাথ বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নির্বাচন অফিসে এসে শেষ হয়।