ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছেন রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সহ সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ, রুহিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রুহিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নুল হক, যুবদলের সভাপতি নুরুজ্জামান বিপ্লব ও সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, রুহিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল সাদিক মিলন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আফজাল হোসেন এবং রুহিয়া উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের কথা তুলে ধরে মির্জা ফয়সল আমিনের পক্ষে ভোট চান। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও নির্বাচনী প্রচারণায় অংশ নেন। দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) রুহিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।