Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

সন্তানের মুখ দেখা হলো না ফিলিস্তিনি ফুটবলারের, ইসরায়েলি হামলায় নিহত

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ফিলিস্তিনের ফুটবল অঙ্গনে আরও এক দুঃসংবাদ। ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারালেন গাজাভিত্তিক ক্লাব খাদামাত আল-মাগাজির তারকা ফুটবলার মুহান্নাদ আল-লি।

ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত সোমবার মাগাজি শরণার্থী শিবিরে নিজ বাড়িতে ড্রোন হামলায় গুরুতর আহত হন মুহান্নাদ। সেসময় তিনি বাড়ির তৃতীয় তলায় ঘুমাচ্ছিলেন। ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তার মাথায় সরাসরি আঘাত করে, এতে মারাত্মক রক্তক্ষরণ ও মস্তিষ্কে চোট লাগে। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বৃহস্পতিবার সকালে প্রাণ হারান মাত্র ২০-এর ঘরে থাকা এই প্রতিভাবান ফুটবলার।

নিজ ক্লাব খাদামাত আল-মাগাজিতেই ফুটবল যাত্রা শুরু করেছিলেন মুহান্নাদ। ২০১৬–১৭ মৌসুমে ক্লাবটির প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর খেলেছেন শাবাব জাবালিয়ায়, ২০১৮–১৯ মৌসুমে দলকে এনে দেন রানার্সআপ ট্রফি। কিছুদিন ছিলেন গাজা স্পোর্টস ক্লাবেও। হাঁটুর চোটে পড়ায় খেলায় কিছুটা বিরতি নিলেও পরবর্তীতে ফিরে যান নিজের প্রথম ক্লাব খাদামাত আল-মাগাজিতে।

সবকিছু ছাপিয়ে মুহান্নাদের জীবনে ছিল আরও এক স্বপ্ন; স্ত্রী ও সদ্যজাত সন্তানের মুখ দেখা। গাজায় যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগেই তার স্ত্রী কর্মসূত্রে পাড়ি জমান নরওয়েতে। মুহান্নাদ গাজার অবরুদ্ধ অবস্থা থেকে কোনোভাবেই বেরিয়ে যেতে পারেননি। সন্তানের জন্মের খবর পেয়েছিলেন ঠিকই, কিন্তু কোলে নেওয়া তো দূরের কথা, চোখেও আর দেখা হয়নি তার সেই মুখ।

ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন ক্রীড়াবিদ। যাদের মধ্যে ২৬৫ জন ছিলেন ফুটবল সংশ্লিষ্ট। মুহান্নাদের মৃত্যু সেই হৃদয়বিদারক তালিকাকে আরও দীর্ঘ করল।

একজন ফুটবলারের প্রাণ কেড়ে নেওয়া এই হামলা যেন কেবল একজন খেলোয়াড় নয়। একজন স্বামী, পিতা, স্বপ্ন দেখা তরুণকেই হত্যা করল। যুদ্ধ থামেনি, থেমে গেলো শুধু একটি প্রতিভাবান হৃদয়ের স্পন্দন।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত