Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

রিয়াল মাদ্রিদের জালে গোল এক হালি, ফাইনালে পিএসজি

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ক্লাব বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হচ্ছিল ম্যাচটিকে। ম্যাচের আগে আবহাওয়াও অপেক্ষায় রাখিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ম্যাচ শুরুর পর আসল ঝড় বয়ে গেল রেয়াল মাদ্রিদের ওপর। পিএসজির আক্রমণের তোড়ে উড়ে গেছে মাদ্রিদ রক্ষণ।

২৪ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত গতকালের সেমিফাইনাল জিতেছে ৪-০ ব্যবধানে। আগামী রোববার চেলসির মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা পারিসিয়ানরা।

ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছিল মাদ্রিদ। লাল কার্ডের জন্য রক্ষণের নতুন ভরসা ডিন হাউসেন নামতে পারেননি।। ম্যাচ শুরুর ঠিক একটু আগে চোট পেয়ে ছিটকে যান বল ডিস্ট্রিবিউশনের আরেক ভরসা ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড। এ দুজনকে ছাড়া গতিময় পিএসজি আক্রমণের পালটা দিতে মাদ্রিদের বেগ পেতে হবে, সেটা জানাই ছিল।

তবে ৯ মিনিটের মধ্যে যে দুই গোল খেয়েছে মাদ্রিদ, তাতে পিএসজির আক্রমণভাগ নয়, মাদ্রিদ রক্ষণের দুজনের ভয়ংকর দুই ভুলের দায়। ৬ মিনিটে রাউল আসেনসিওর ভুলে বল পেয়ে যান উসমান দেমবেলে। তাঁর শট থিবো কর্তোয়া ঠেকিয়ে দিলেও ফাবিয়ান রুইসকে ঠেকাতে পারেননি।

৯ মিনিটে রক্ষণের অন্যজন করে বসেন ভুল। রুডিগারের ভুল পাস এসে পড়ে দেমবেলের কাছে। কিছু বুঝে ওঠার আগেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মাদ্রিদ।

২৪ মিনিটের গোলটি এ মৌসুমের পিএসজির খেলার প্রকৃত রূপ। ডান প্রান্ত দিয়ে দুর্দান্তভাবে বল নিয়ে ঢুকে পড়েন মাদ্রিদ একাডেমিরই সাবেক ছাত্র আশরাফ হাকিমি। তাঁর কাছ থেকে বল পেয়ে আসেনসিওকে বোকা বানিয়ে গোল করেন রুইস।

৮৭ মিনিটে মাদ্রিদের কফিনে শেষ পেরেক ঠুকেন বদলি নামা গন্সালো রামোস। অন্যদিকে নতুন কোচ শাভি আলোনসোর অধীনে এই প্রথম একসঙ্গে নামা কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়র জুটি কিছুই করতে পারেননি।

এই ম্যাচ দিয়েই মাদ্রিদ অধ্যায় শেষ হয়েছে লুকা মদরিচ ও লুকাস ভাসকেসের। ম্যাচের ফলে কোনো বদল আসবে না বুঝতে পেরে দুজনকেই মাঠে নামার সুযোগ করে দিয়েছেন আলোনসো।

বিষয়:

খেলা ফুটবল
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত