Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

বাংলাদেশের মেয়েদের সামনে ইতিহাস গড়ার হাতছানি

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: বাসস
সংগৃহীত ছবি: বাসস

লাওসে যাওয়ার আগে প্রশ্ন করা হয়েছিল, দক্ষিণ কোরিয়াকে কি হারানো সম্ভব? বাংলাদেশ কোচ পিটার বাটলারের উত্তর ছিল এমন, ‘কাগজে-কলমে হয়তো না, তবে ফুটবলে যেকোনো কিছুই সম্ভব।’

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পেরোনোর অভিজ্ঞতা আগে কখনো হয়নি বাংলাদেশের। এবার স্বপ্নের পালে লেগেছে জোর হাওয়া। মাসখানেক আগেই প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয় জাতীয় নারী ফুটবল দল। হাতছানি দিচ্ছে আরও একটি ইতিহাস। যেখানে সবচেয়ে বড় বাধা দক্ষিণ কোরিয়া।

বাছাইয়ের শেষ ম্যাচে আজ বেলা ৩টায় লাওসের জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছেন আফঈদা-সাগরিকারা। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে উড়িয়ে দেয় ৮-০ গোলে।

দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশ প্রতিপক্ষের জালে জড়িয়েছে ১১ গোল। সমান ৬ পয়েন্ট পাওয়ার পরও তাই টেবিলের দুইয়ে আছে দক্ষিণ কোরিয়া। প্রতিপক্ষের জালে তারা বল ফেলেছে ১০ বার। বাংলাদেশের কাছে সমীকরণটা তুলনামূলক সহজই বলা যায়। ড্র করলেই মিলবে মূলপর্বের টিকিট। মুখোমুখি গোল করার ক্ষেত্রে এগিয়ে থাকবে বাংলাদেশই। কিন্তু প্রতিপক্ষ যখন দক্ষিণ কোরিয়া, তখন কটি গোল হজম করতে হবে, সে চিন্তা সবার আগে মাথায় আসে। এশিয়া কাপের সবকটি আসরেই খেলেছে তারা। চ্যাম্পিয়ন হয়েছে দুবার।

স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ নিয়ে চিন্তায় থাকবে বাংলাদেশ দল। গতকাল লাওস থেকে সহকারী কোচ মাহমুদা আক্তার বলেন, ‘দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী দল। আশা করছি, ভালো কিছু উপহার দিতে পারব। মানুষের মুখে হাসি ফোটাতে পারব।’

বাংলাদেশের জন্য অনুপ্রেরণার নাম হতে পারে লাওস। স্বাগতিকেরা অঘটন ঘটিয়েই ফেলেছিল প্রায়। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে বৃথা যায় তাদের লড়াই। তবু দক্ষিণ কোরিয়ার মতো দলকে ৮৩ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত রাখাটা চাট্টিখানি কথা নয়।

বাংলাদেশ কি সেভাবে আটকে রাখতে পারবে দক্ষিণ কোরিয়াকে? লাওসের মতো খেলতে হলে বাংলাদেশ কোচকে বদলাতে হবে কৌশল। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ থেকে শুরু করে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচে হাইলাইন ডিফেন্স খেলিয়েছেন বাটলার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একই ছকে খেললে তা বড্ড ঝুঁকিপূর্ণ হতে পারে।

শেষ পর্যন্ত বাটলার কেমন কৌশল সাজান সেটা খেলার দিনই দেখা যাবে। আপাতত মেয়েদের প্রতি তাঁর একটাই বার্তা, ‘গোলের খোঁজে যেও না। সুযোগ তৈরি করো, ধৈর্য ধরো, গোল এমনিতেই এসে যাবে। সবকিছু এখন আমাদের হাতে।’

পূর্ব তিমুরকে হারানোর পর বাটলার বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফল যেমনই হোক, মাঠ ছাড়তে চান মাথা উঁচু করে। কোরিয়ার কাছে হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে মূলপর্বে খেলার। সে ক্ষেত্রে হারার ব্যবধানটা যত কম রাখা যায়, তত ভালো। বাছাই থেকে আট গ্রুপের চ্যাম্পিয়নরা ছাড়াও সেরা ৩ রানার্সআপ দল জায়গা করে নেবে আগামী এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূলপর্বে।

আট গ্রুপের সব দলই খেলে ফেলেছে দুটি করে ম্যাচ। শেষ ম্যাচের আগে সেরা তিন রানার্সআপের দৌড়ে গোল গড়ে এগিয়ে আছে জর্ডান (১১), দক্ষিণ কোরিয়া (১০) ও চায়নিজ তাইপে (৭)। ৩ দলেরই পয়েন্ট ৬ করে।

জর্ডানের খেলা কাল গ্রুপের শীর্ষে থাকা উজবেকিস্তানের বিপক্ষে। চায়নিজ তাইপে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। তেমন কোনো অঘটন না ঘটলে নিজেদের গ্রুপে রানার্সআপ হতে যাচ্ছে তারা। তাতে কমবে গোল গড়ও। বাংলাদেশ কম (১ বা ২ গোলের) ব্যবধানে হারলে তাই রানার্সআপ হলেও থাকছে ইতিহাস গড়ার সম্ভাবনা।

বিষয়:

ফুটবল
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত