Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস!

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

প্রায় এক বছর পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। তবে অনেক আগেভাগেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি ফাঁসের দাবি করেছে ক্রীড়াভিত্তিক পোশাকের বিশেষজ্ঞ ওয়েব পোর্টাল ‘দ্য অপালিক’। আর এটাই আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

প্রকাশিত জার্সিতে আর্জেন্টিনার চিরাচরিত নকশায় কিছুটা পার্থক্য দেখা গেছে। যেখানে আকাশি-সাদার মিশ্রণ তো থাকছেই, একইসঙ্গে আকাশি রঙের মাঝে গাঢ় ও হালকা একাধিক প্রলেপ রয়েছে। যার শেষটা হয়েছে গাঢ় নীল দিয়ে। জার্সির সামনের অংশে তিনটি লম্বালম্বি স্ট্রাইপে তিন রকম নীলের কেন্দ্রে থাকছে আকাশি রং। বাইরের অংশটা সাদা। যাকে কেন্দ্র করে দু’দিকে গাঢ় থেকে আরও গাঢ় স্তর মিলিয়ে ভিন্ন এক নকশা তৈরি করেছে।

এভাবে তিন রকম নীলের এই স্ট্রাইপ আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়কে ফুটিয়ে তোলার পাশাপাশি একেবারে নতুন ও আধুনিক নকশার স্বাদ দেওয়ার কথাও আলোচনায় এসেছে। অপরদিকে, ডার্ক ব্লু রঙের ‘ভি’ আকৃতির গলা এবং সেটি একইভাবে পুনরাবৃত্তি করা হয়েছে জার্সির হাতায়। সাম্প্রতিক সময়ে জার্সিতে থাকা কালো তিনটি স্ট্রাইপ থাকছে নতুন নকশাকৃত কিটের কাঁধের অংশে।

জার্সির ছবি ফাঁসকারী প্রতিষ্ঠান অপালিকের তথ্যমতে— সাদা ও আকাশি নীলের সঙ্গে এবার আধিক্য থাকছে নেভি ব্লু’র। জার্সির বুকের অংশে ডানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান অ্যাডিডাসের লোগো, মাঝে ফিফা ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক লোগো এবং বামে এএফএ’র তিন তারকাখচিত শিল্ড। তিনটি লোগোই আবার সোনালী রঙের। এ ছাড়া জার্সির সঙ্গে মিলিয়ে নেভি ব্লু শর্ট ও লম্বা মোজা পরবেন ফুটবলাররা।

প্রসঙ্গত, ২০২৬ সালের জুনে পরবর্তী বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যা হবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলের অংশগ্রহণ। ফুটবলের অভিজাত এই আসরে খেলবে ৪৮টি দল। ১৯৯৮ সাল থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত অংশ নিয়ে আসছিল ৩২টি দেশ। যাকে ফিফা আগামী বিশ্বকাপ থেকে আরও বর্ধিত আকারে রূপ দিচ্ছে। লাতিন অঞ্চল থেকে এবার সবার আগে টুর্নামেন্টের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এরপর আজ জায়গা নিশ্চিত করল ব্রাজিল ও ইকুয়েডর।

এ ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পেয়ে চমক দেখিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। এর বাইরে ২০২৬ বিশ্বকাপে উঠেছে ইরান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো খেলবে স্বাগতিক হিসেবে। এখন পর্যন্ত সবমিলিয়ে জায়গা নিশ্চিত করেছে ১০টি দেশ। এর আগে সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরে নিজেদের দীর্ঘ সাড়ে তিন দশকের খরা কাটায় স্কালোনি-মেসির আর্জেন্টিনা।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত