Logo মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ভারতে পলাতক স্বৈরাচারী হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

 

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

হুমায়ুন কবির বলেন, ‘হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’

 

তিনি বলেন, হত্যাকারীকে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। পলাতক হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে। শুধু অর্থের জন্য কোনো লবিস্ট তার হয়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

 

এর আগে, সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়—ভারতে পলাতক স্বৈরাচারী হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন।

 

এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।

 

আবেদনটি হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দুই বছরেরও বেশি সময় আগে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হতে পারে। কারণ, বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

 

ভারতে পলাতক হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। তার সহযোগীরা সোমবার বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

 

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে নির্বাসনে থাকা হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

 

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে বাংলাদেশের দিল্লি দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে।

 

চিঠিতে বলা হয়, ‘আমাদের মক্কেলের বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’

 

এছাড়া আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির জন্যও চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

 

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

 

হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি হয়েছেন, আবার অনেকে ভারতে কিংবা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

 

স্বৈরাচারী হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।

বিষয়:

সফরসুচী সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা
১

সফরসুচী সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা

দেবহাটায় নিয়মিত মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
২

দেবহাটায় নিয়মিত মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা
৩

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা

অভিনেতা সোহেল খান মারা গেছেন
৪

অভিনেতা সোহেল খান মারা গেছেন

পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা
৫

পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী সেলিমের টাকা নিয়ে উধাও, আবারও ব্যবসা শুরু করতে চান মানুষের সহযোগিতায়
৬

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী সেলিমের টাকা নিয়ে উধাও, আবারও ব্যবসা শুরু করতে চান মানুষের সহযোগিতায়

শীতের আমেজে পর্যটকদের হাতছানি দিচ্ছে সাতক্ষীরার দেবহাটার ‘মিনি সুন্দরবন’
৭

শীতের আমেজে পর্যটকদের হাতছানি দিচ্ছে সাতক্ষীরার দেবহাটার ‘মিনি সুন্দরবন’

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
৮

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না -মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৯

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না -মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর
১০

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

এলাকার খবর

সম্পর্কিত