Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

বাঁচার জন্য এখনো লড়াই করছেন সংগীতশিল্পী রিংকু

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

সংগীতশিল্পী মশিউর রহমান রিংকুর কথা মনে আছে নিশ্চয়ই! ২০০৫ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে শ্রোতাদের নজরে আসেন এই গায়ক। ফোক ঘরানার গান গেয়ে অল্প সময়েই তৈরি করেছিলেন নিজের ভক্তমহল। কিন্তু, ক্যারিয়ার শুরু হতেই মারাত্মক অসুস্থতার মুখে পড়েন এই গায়ক, একরকম সরে আসেন গান থেকে।

শোনা যায়, এই গায়ক চারবার স্ট্রোক করেছিলেন। ২০২০ সালেই স্ট্রোক করেছিলেন দুইবার। বলা বাহুল্য, গান দিয়ে শ্রোতাদের আনন্দ দেওয়া এই সংগীতশিল্পী এখন ভালো নেই। এখন এক পা প্যারালাইজড তার; হাঁটেন খুড়িয়ে।

বর্তমানে নিজ গ্রাম নওগাঁর আত্রাই উপজেলার বড় সাওতার বাড়িতেই রয়েছেন রিংকু। গান থেকে সরে যাওয়ায় গত বছর গণমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন এই গায়ক। সেসবই এখন চলে এলো ফের আলোচনায়। রিংকু তার শারীরিক অবস্থা প্রসঙ্গে জানিয়েছিলেন, রোগের সঙ্গে নিত্যদিন যুদ্ধ করছেন; স্ট্রোক হওয়াতে কথায়ও চলে আসে কিছুটা জড়তা।

এদিকে গত শনিবার নওগাঁ শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠিত মিউজিক ফ্যাস্টিভ্যাল এবং বিজয় উৎসবে দেখা মেলে রিংকুর। অসুস্থ অবস্থায় তার গায়কী শুনে ভেঙে পড়েন তার অনেক ভক্তরাই। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সকলে তার জন্য দোয়া চান।

রিংকু আক্ষেপ করে একবার বলেছিলেন, এখন কেউ তার খবর নেয়না। তাকে নাকি কেউ কাজেও লাগায়না। বলেন, ‘ইন্ডাস্ট্রির মানুষেরা স্বার্থপর। আমি অসুস্থ হওয়ার পর কারও কাছ থেকে তেমন সহায়তা পাইনি। ক্লোজ-আপ ওয়ানের বন্ধুরাও খবর নেয় না।’

রিংকুর এই কথাগুলো ভক্তদের মনে মোচড়ও কাটে! এক ভক্ত সম্প্রতি তার ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘চারবার স্ট্রোক, ভেঙে পড়া স্বপ্ন— গায়ক রিংকুর জীবনের গল্প যেন হাহাকারে ভরা। আমরা তার জন্য দোয়া করি’। আর সেই পোস্টগুলোতে ভক্তরাও সাড়াও দেয় বেশ।

তবে ভক্তদের আশার কথা শুনিয়ে রিংকু এও বলেছিলেন, ‘আমি আগের চেয়ে কিছুটা ভালো। হয়তো আরও ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে গানে ফিরতে পারব।’

বিষয়:

বিনোদন
বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত