Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

জটিলতা কাটিয়ে ছাড়পত্রের পথে সালমানের সিনেমা

অনলাইন ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সালমান খানের দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে গত এক বছর ধরেই একের পর এক জটিলতা তৈরি হয়েছে। কখনো সিনেমার বিষয়বস্তু নিয়ে আপত্তি, কখনো নাম পরিবর্তন, আবার কখনো সেন্সর ছাড়পত্র—সব মিলিয়ে একাধিক বাধার মুখে পড়তে হয়েছে সিনেমাটিকে।

 

একসময় ‘ব্যাটেল অব গালওয়ান’ নামে পরিচিত এই সিনেমাটি আদৌ কবে দর্শকের সামনে আসবে, তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে এবার সেই জটিলতা অনেকটাই কাটার পথে। সংশোধিত সংস্করণ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনেমাটিকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

তবে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য এখনো কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর সেই প্রক্রিয়াও দ্রুত এগোবে।

 

গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির প্রথম সংস্করণে ভারত-চীন সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছিল। তবে ছবির বিষয়বস্তুর কিছু দিক নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করার পর চিত্রনাট্যে বড় ধরনের পরিবর্তন আনতে হয়।

ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে উন্নত হতে থাকা কূটনৈতিক সম্পর্কে সিনেমাটির কোনো নেতিবাচক প্রভাব পড়ুক, এমনটা চায়নি কর্তৃপক্ষ।

 

এ কারণে সিনেমা থেকে চীন-সংক্রান্ত বেশ কিছু প্রসঙ্গ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 

এরপর পরিচালক অপূর্ব লাখিয়া নতুন করে চিত্রনাট্য সাজান। এমনকি সিনেমাটির প্রায় ৪০ শতাংশ দৃশ্য নতুন করে শুট করতে হয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে।

আগের সংস্করণে গালওয়ান সংঘাতই ছিল গল্পের মূল প্রেক্ষাপট। সেই অনুযায়ী শুটিংও শেষ হয়েছিল।

 

কিন্তু পরবর্তী সময়ে কর্তৃপক্ষের আপত্তির পর সিনেমার বেশ কিছু দৃশ্য পরিবর্তন করা হয়।

 

যোগ হয়েছে নতুন দৃশ্য

সংশোধিত সংস্করণে চীন কিংবা গালওয়ান সংঘাতের সরাসরি উল্লেখ রাখা হয়নি বলে জানা গেছে। এর পরিবর্তে কিছু কাল্পনিক দৃশ্য, গান ও রোমান্টিক অংশ যোগ করে সিনেমাটিকে নতুনভাবে সাজানো হয়েছে বলে খবর। অর্থাৎ প্রথমে যে গল্পকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি হয়েছিল, সংশোধিত সংস্করণে তার উপস্থাপনায় এসেছে বড় পরিবর্তন।

মিলেছে এনওসি, বাকি সিবিএফসি

বলিউডের বিভিন্ন মাধ্যমের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ‘মাতৃভূমি’র নতুন সংস্করণ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সন্তুষ্ট হয়েছেন। এরপর গত সপ্তাহেই সিনেমাটিকে এনওসি দেওয়া হয়।

একটি সূত্রের ভাষ্য, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্তারা ‘মাতৃভূমি’র নতুন সংস্করণে সন্তুষ্ট। তাই গত সপ্তাহেই গালওয়ান সংঘাতের ওপর নির্মিত ছবিটিকে এনওসি দিয়েছেন তারা। ফলত, ছবিটিকে মুক্তির আলো দেখাতে আর কোনো বাধা রইল না।’

তবে চূড়ান্তভাবে প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিবিএফসির ছাড়পত্র পাওয়াটা এখনো জরুরি।

নভেম্বরে মুক্তির সম্ভাবনা

 

সবকিছু পরিকল্পনামতো এগোলে দিপাবলীর মৌসুমে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তি পেতে পারে। আপাতত ১৩ নভেম্বর মুক্তির তারিখ নিয়ে আলোচনা চলছে বলে খবর। তবে অক্টোবরের মধ্যেই যদি সিনেমাটি চূড়ান্ত ছাড়পত্র পায়, তবেই নভেম্বরের মুক্তির পরিকল্পনা বাস্তবায়ন করবে নির্মাতারা।

 

 

 

 

বিষয়:

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত