Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ

অনলাইন ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং বন্যা ও শীতের কারণে গাজার অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি টোকিওর সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি।

সোমবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে টেলিফোনে আলাপকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এসব উদ্বেগের কথা জানান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

আলাপকালে মোতেগি বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং বন্যা ও তীব্র শীতের কারণে গাজার মানবিক পরিস্থিতির আরো অবনতি হওয়ায় জাপান গভীরভাবে উদ্বিগ্ন। ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় টোকিওর অবিচল সমর্থন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের উন্নয়নে পূর্ব এশীয় সহযোগিতা সম্মেলন (সিইএপিএডি) এবং জেরিকো কৃষি-শিল্প পার্কের মতো উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।

গাজা পুনর্গঠনে সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি

গাজার পুনর্গঠনে জাপান সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মোতেগি। এ ক্ষেত্রে গাজার অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান তিনি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তীব্র আর্থিক সংকট মোকাবিলায়ও জাপানের সহযোগিতার কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পশ্চিম তীর ও গাজার জন্য সম্প্রতি অনুমোদিত মানবিক সহায়তার বিষয়টি উল্লেখ করেন তিনি। এ সহায়তার আওতায় জরুরি স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়ক ও ভূমি উন্নয়নের উদ্যোগ রয়েছে।

জবাবে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী গাজা ও পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি এবং জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ফিলিস্তিনের রাষ্ট্র গঠনে জাপানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গাজার পুনর্গঠনে টোকিওর উদ্যোগেরও প্রশংসা করেন মুস্তফা।

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় জাপান

ফিলিস্তিনের সংসদীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেন মোতেগি। তিনি দ্রুত অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার কার্যক্রমের প্রতিও সমর্থন জানিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব সংস্কার এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা তুলে ধরতে হবে।

এ বিষয়ে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী নির্বাচন স্থগিতের কারণ, ভোট আয়োজনের প্রস্তুতি এবং প্রশাসনিক সংস্কারের অগ্রগতি সম্পর্কে জাপানকে অবহিত করেন।

আলোচনায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিও উঠে আসে। দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা এবং যত দ্রুত সম্ভব জাপান-ফিলিস্তিন উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ আয়োজনের বিষয়ে একমত হন দুই নেতা।

সূত্র: জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, আনাদোলু এজেন্সি ও মিডল ইস্ট মনিটর

বিষয়:

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত