Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি, কী বলছে হামাস

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: বিবিসি
সংগৃহীত ছবি: বিবিসি

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, তিনি ‘পরিস্থিতি আরও খারাপ হওয়ার’ আগেই হামাসকেও এই যুদ্ধবিরতির বিষয়টি মেনে নিতে আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ট্রাম্প বলেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল সম্মতি দিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি এ চুক্তি গ্রহণ না করে, তাহলে ‘পরিস্থিতি আরও খারাপ’ হবে। হোয়াইট হাউসে আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প এ ঘোষণা দিলেন। তিনি ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়াচ্ছেন যাতে উভয় পক্ষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে চুক্তিতে পৌঁছায় এবং গাজা যুদ্ধের অবসান ঘটে।

ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসরায়েলিদের সঙ্গে আমার প্রতিনিধিদের গাজা নিয়ে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তে সম্মতি দিয়েছে। এ সময়ের মধ্যে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধের অবসান হয়।’ তিনি আরও জানান, কাতার ও মিসরের মাধ্যমে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে।

ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, মধ্যপ্রাচ্যের শান্তির স্বার্থে হামাস এই চুক্তি গ্রহণ করবে। কারণ, এর চেয়ে ভালো কিছু আর আসবে না—এরপর পরিস্থিতি কেবল আরও খারাপই হবে।’

তবে হামাস ট্রাম্পের এ প্রস্তাবকে শেষ সুযোগ হিসেবে গুরুত্ব দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। গত মার্চেও ট্রাম্প হামাসের ওপর চাপ দিতে একাধিকবার নাটকীয় ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, যাতে দীর্ঘ সময়ের যুদ্ধবিরতি হয় এবং আরও জিম্মি মুক্তির পাশাপাশি গাজার সাধারণ মানুষের জন্য সাহায্য পৌঁছানো সম্ভব হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

তবু ট্রাম্প মনে করেন, এই সময়ে এসে ভয়াবহ এই সংঘাতের বাঁক বদলের সম্ভাবনা আছে। প্রায় ২১ মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৫৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্য নিহতের সংখ্যা নিরপেক্ষভাবে বেসামরিক ও যোদ্ধা আলাদা করে জানায় না।

ইসরায়েলের কৌশলবিষয়ক মন্ত্রী রন ডারমার মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় গাজায় যুদ্ধবিরতি, ইরানসহ বিভিন্ন বিষয় উঠে আসে। ডারমারের যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল।

এর আগে, মঙ্গলবার ট্রাম্প আবারও আশাবাদ প্রকাশ করেন যে, আগামী সপ্তাহে ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ফ্লোরিডায় নতুন এক অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তিতে রাজি আছেন। তিনি বলেন, ‘সে (নেতানিয়াহু) রাজি। আমি মনে করি, আমরা আগামী সপ্তাহে চুক্তি করতে পারব।’

তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের আলোচনা বারবার ভেস্তে যাচ্ছে মূলত একটি ইস্যুতে—চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা হবে কি না। ধারণা করা হচ্ছে, এখনো গাজায় ৫০ জনের মতো জিম্মি রয়েছে, যাদের মধ্যে অর্ধেকেরও কম জীবিত আছেন বলে বিশ্বাস করা হয়।

হামাস বলছে, তারা সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত, তবে তার বিনিময়ে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি গাজা ছাড়তে হবে এবং যুদ্ধের ইতি ঘটাতে হবে। কিন্তু ইসরায়েল সেটা মানতে রাজি নয়। তারা বলছে, হামাস আত্মসমর্পণ, নিরস্ত্রীকরণ এবং নির্বাসনে যেতে রাজি হলে তবেই যুদ্ধ বন্ধ হবে। হামাস এ শর্ত প্রত্যাখ্যান করেছে।

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত