Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

ইসরায়েলের ৪০% সেনাই যুদ্ধ করতে চায় না

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ফিলিস্তিনের গাজা সিটি দখলের অভিযানে সেনা সংকটে পড়তে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সাড়ে ২২ মাসের এই যুদ্ধে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও ক্লান্তির সম্মুখীন হয়েছে সেনা সদস্যরা । মার্কিন গণমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। এদিকে, হিব্রু বিশ্ববিদ্যালয়ের নতুন এক জরিপে দেখা যায়, ইসরায়েলের প্রায় ৪০ শতাংশ সেনা যুদ্ধ করতে কম আগ্রহী।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজা সিটি দখলের প্রাথমিক ধাপের কার্যক্রম চালাচ্ছে ইসরায়েল। আক্রমণ জোরদারে সেপ্টেম্বরে শহরটিতে আরও ৬০ হাজার রির্জাভ সেনা মোতায়েন করা হবে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের অনুমোদন দেওয়ার মুহূর্তে কর্মকর্তারা অনুমান করেন, এটি বাস্তবায়নে ৫ মাস বা তার বেশি সময় লাগতে পারে। কিন্তু গত সপ্তাহে সেনাবাহিনীকে সময়সীমা কমানোর নির্দেশ দেন নেতানিয়াহু।

তবে এই মাসের শুরুতে সেনাদের ওপর অতিরিক্ত বোঝা চাপানোর বিষয়ে সতর্ক করেন আইডিএফ প্রধান ইয়াল জামির, যাদের অনেককেই গাজায় যুদ্ধের জন্য একাধিকবার ডাকা হয়েছে। নিরাপত্তা মন্ত্রিসভায় তিনি বলেন, সাড়ে ২২ মাসের যুদ্ধে সেনা সদস্যরা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও ক্লান্তির সম্মুখীন। কিন্তু নেতানিয়াহু এবং তার জোটের অংশীদাররা, নতুন যুদ্ধ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ায় জামিরের উদ্বেগ উড়িয়ে দেওয়া হয়।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের নতুন এক জরিপে দেখা যায়, ইসরায়েলের প্রায় ৪০ শতাংশ সেনা যুদ্ধ করতে কম উৎসাহী। কেবল ১৩ শতাংশ সেনা যুদ্ধ চালিয়ে যেতে অতি উৎসাহ প্রকাশ করেছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এই তথ্য প্রমাণ করে যে, ইসরায়েলি সেনাবাহিনী কঠোর বাস্তবতার সম্মুখীন। যার প্রভাবে জনবলের সীমাবদ্ধতা দেখা দিতে পারে। তাছাড়া, জরিপে বারবার উঠে এসেছে, দেশের বড় একটি অংশই যুদ্ধ সমাপ্তির পক্ষে।

এদিকে, জনবলের সংকট কাটাতে অতি ডানপন্থী ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীকে নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে সামরিক কর্মকর্তারা। অন্যদিকে, ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীকে নিয়োগ দিলে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে বের হওয়ার ঘোষণা দিয়ে রেখেছে অতি ডানপন্থী দলগুলো। বিষয়টি নিয়ে উভয় সংকটে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

বিষয়:

ইসরায়েল
বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত