Logo মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রামে রপ্তানির সম্ভাবনা তৈরি করছে।অনুকূল পরিবেশ ও কৃষকদের পরিশ্রমে টমেটো চাষ সম্প্রসারিত হলে একদিকে যেমন পেকুয়ার চাহিদা পূরণ হবে, অন্যদিকে চট্টগ্রামের বাজারেও সরবরাহ করা সম্ভব হবে।
উজানটিয়ার কৃষকদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হলে  টমেটো চাষ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
কৃষকদের উৎপাদিত টমেটোর বাজারজাতকরণে সুবিধা সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারলে কৃষকেরা আরও বেশি লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায় উজানটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে প্রায় ৩৫একর টমেটো চাষ হচ্ছে।কানি প্রতি টমেটো চাষে প্রায় ১লক্ষ ৩০হাজার টাকা খরচ হচ্ছে। কৃষকরা এই টাকা যোগাড় করতে ব্যবসায়ী থেকে টাকা নেন এবং এই ব্যবসায়ী ছাড়া টমেটো কেউ নিতে পারেনা ফলে প্রান্তিক কৃষকরা সঠিক নায্য মূল্য পাইনা।

টমেটো চাষি আনছার উদ্দিন বলেন :আমি ১একর জমি টমেটো চাষ করতেছি,জমি বর্গা নিছি কানি প্রতি ৩০হাজার আর এখন পর্যন্ত কানি প্রতি টমেটো চাষে খরচ হয়েছে ১লক্ষ টাকা।আমরা সরকারি মূল্যে সার পাচ্ছি না,বস্তুা প্রতি ৩/৪ শত টাকা বেশি দিয়ে নিতে হচ্ছে। ইনশাআল্লাহ যদি নায্য মূল্য পাই আমরা লাভবান হবো।
টমেটো চাষি মোহাম্মদ সোলেমান বলেন: ১ কানি টমেটো চাষ করেছি,সবকিছুর দাম বৃদ্ধি।আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি সরকারি ভাবে ঋণ ও সার-বিষ ও বীজের সহযোগিতা করা।
নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক বলেন:আমরা গরীব মানুষ, যেখানে যায় সেখানে জুলুমের শিকার হচ্ছি। সরকারি ভাবে কৃষি ঋণ না পাওয়ার কারণে দালাল থেকে টাকা নিয়ে টমেটো চাষ করতে হচ্ছে, তাই আমাদের এরিয়াতে বাহিরের কাস্টোমার প্রবেশ করতে পারে না। তাই  সঠিক নায্য মূল্যও পাই না।আমরা চাই টমেটো চাষিদের সরকারি ভাবে সহজ ঋণ ও কৃষি অফিসারের তত্ত্বাবধানে টমেটো চাষ করে বাজারজাতকরণ করতে পারি। 

উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী জানান,  পেকুয়া উপজেলায় প্রায় ৪৫ হেক্টর জমিতে টমেটো আবাদ হয়।এর মধ্যে উজানটিয়া ইউনিয়নে প্রায় ১০ হেক্টর জমিতে আগাম বা গ্রীষ্মকালীন টমেটো চাষ হচ্ছে। হেক্টর প্রতি গড় ফলন প্রায় ৩০ মেট্রিক টন। অর্থাৎ, উজানটিয়া ইউনিয়নে এই মৌসুমে আগাম টমেটো উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৩০০ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
উপজেলা কৃষি অফিস হতে বিভিন্ন সময় উজানটিয়ার কৃষকদের আগাম বা অসময়ে  লাভজনক টমেটো চাষ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ও পরামর্শ সেবা প্রদান অব্যাহত রয়েছে।উপজেলা কৃষি অফিসার সার্বক্ষণিক উক্ত এলাকার টমেটো চাষ কার্যক্রম বিষয়ক  সকল বিষয় নিবিড়ভাবে মনিটরিং করছেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ করছেন।

বিষয়:

অর্থনৈতিক
রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
১

রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
২

সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
৩

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
৪

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

জামায়াত ও ভারতের বৈঠক নিয়ে রাশেদ খানের অভিযোগ প্রসঙ্গে যা বললেন জয়সোয়াল
৫

জামায়াত ও ভারতের বৈঠক নিয়ে রাশেদ খানের অভিযোগ প্রসঙ্গে যা বললেন জয়সোয়াল

ট্রাম্পের অনুরোধ নাকচ : নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট
৬

ট্রাম্পের অনুরোধ নাকচ : নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট

উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে
৭

উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে

উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে
৮

উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে

প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি: ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি
৯

প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি: ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি

১৫ বছর পর খুলল দামেস্কের সুলাইমানিয়া মসজিদ
১০

১৫ বছর পর খুলল দামেস্কের সুলাইমানিয়া মসজিদ

এলাকার খবর

সম্পর্কিত