ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, রামুতে আটক ৩ শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার করা হবে-স্বরাষ্টমন্ত্রী বন্যাকবলিত পহরচাঁদায় আলহাজ্ব গিয়াসউদ্দিনের মানবিক উদ্যোগ, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ ‎কুবি’র চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ১০ বোর্ডে পরীক্ষা : দুপুরে রাজধানীতে লংমার্চ মাননীয় শিক্ষামন্ত্রী, পরীক্ষা নয় আগে শিক্ষার্থীর নিরাপত্তা র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি আরমান গ্রেফতার খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের “হিট লিস্ট” আইনি লড়াইয়ে বিজয়ী হলেন থালাপতি : তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার করা হবে-স্বরাষ্টমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ থাকবে না, তাকে গ্রেফতার করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৬৮ বিধির আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সে অনুযায়ী আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হোন। আইনমন্ত্রীও বলেছেন, তিনি যেহেতু দণ্ডপ্রাপ্ত, তাই দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই। তিনি ফিরলেই তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। আপিলের কোনো সুযোগ থাকলে সেটি আইন-আদালত নির্ধারণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার করা হবে-স্বরাষ্টমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬