ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. সর্বশেষ

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ মে ২০২৬, ১:১০ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বিয়ের পিঁড়িতে বসছেন এমন গুঞ্জন সোস্যাল মিডিয়ায় সয়লাব হয়ে গেছে। জানা গেছে আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) ভিপি সাদিক কায়েমের ঘণিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা যায়, ডাকসু ভিপি সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় এমবিবিএস ডাক্তার। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। ডাক্তার আনিকার পিতা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া তিনি বেশকিছু প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বলে জানা যায়।

জানা গেছে, ডাকসুর নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে আকদের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

ডাকসু ভিপির বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন ডাকসুর নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি করা একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।

আরও পড়ুন

৯ দফা দাবিতে কুবি ছাত্রদলের সংবাদ সম্মেলন, প্রশাসনিক দুর্নীতির অভিযোগ

কুবিতে ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধায় কৃষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

যুদ্ধবিরতির আগেই ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২৬

ঢাবির হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির সমর্থকদের মধ্যে হাতাহাতি

মার্কিন রণতরীতে হামলা, মহা যুদ্ধের প্রান্তে বিশ্ব!

ছাত্রদলের কমিটিতে ১১ ছাত্রলীগ নেতা, যে ব্যাখ্যা দিলেন নেতারা

শাপলা গণহত্যার সব মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি নেতা আখতার

কেন ইস্তফা দেব? আমরা তো হারিনি– মমতা ব্যানার্জি

জামালপুরে জলাবদ্ধতায় ডুবছে শহর, কক্সবাজারে ‘আনন্দ ভ্রমণে’ পৌর প্রশাসন : জনমনে তীব্র ক্ষোভ

অনার্সে প্রথম, এবার মাস্টার্সেও ৩.৯৬ পেলেন চাকসু জিএস সাঈদ

জাতীয় প্রেসক্লাবে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন