Logo রবিবার, ১১ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

​জরাজীর্ণ কাঠের ব্রিজে প্রাণহানির ঝুঁকি: স্থায়ী ব্রিজের দাবিতে সরিষাবাড়ীতে ১০ গ্রামের ক্ষোভ

রোকনুজ্জামান সবুজ (জেলা প্রতিনিধি,জামালপুর)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

​জরাজীর্ণ কাঠের ব্রিজে প্রাণহানির ঝুঁকি: স্থায়ী ব্রিজের দাবিতে সরিষাবাড়ীতে ১০ গ্রামের ক্ষোভ ছবি:
​জরাজীর্ণ কাঠের ব্রিজে প্রাণহানির ঝুঁকি: স্থায়ী ব্রিজের দাবিতে সরিষাবাড়ীতে ১০ গ্রামের ক্ষোভ ছবি:

জামালপুরের সরিষাবাড়ীতে জরাজীর্ণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাঠের ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে দুই উপজেলার অন্তত ১০টি গ্রামের হাজার হাজার মানুষ। পোগলদিঘা ইউনিয়নের চর টাকুরিয়া এলাকায় জিয়া খালের ওপর ২৫ বছর আগে তৈরি হওয়া পিলারের ওপর এই কাঠের ব্রিজটি নির্মিত। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে এটি নড়বড়ে ও মারাত্মক দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন চরম আতঙ্ক আর ঝুঁকি নিয়ে খাল পারাপার হতে হচ্ছে স্থানীয় অধিবাসীদের। দ্রুত সময়ে জরাজীর্ণ এই ব্রিজের স্থানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

​স্থানীয় সূত্রে জানা গেছে,২০০১ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের টাকুরিয়া এলাকায় জিয়া খালের ওপর একটি ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। তবে অদৃশ্য কারণে পিলার স্থাপনের পরপরই ব্রিজের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার টাকুরিয়া, মালিপাড়া, ব্রাহ্মণজানী, মানিক পটল, বিন্নাফৈর, চর সরিষাবাড়ী এবং পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মনসুরনগর, শালগ্রাম ও মাজনাবাড়ীসহ ১০টি গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

​পরবর্তীতে দুর্ভোগ লাঘবে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিত্যক্ত সেই পিলারের ওপর লোহার অ্যাঙ্গেল ও কাঠ দিয়ে একটি অস্থায়ী সেতু বানিয়ে দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার না থাকায় কাঠের পাটাতন ভেঙে জরাজীর্ণ হয়ে পড়েছে। আগে শুকনো মৌসুমে হেঁটে এবং বর্ষায় ৭ কিলোমিটার ঘুরে চলাচল করতে হলেও, বর্তমানে জরাজীর্ণ এই ব্রিজটি পার হতে গিয়ে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনার আশঙ্কায় থাকছেন পথচারীরা।

​টাকুরিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই গেদা, সালাম মিয়া ও বাদল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, শুরুতে ব্রিজটির পিলারের কাজ দেখে আমরা আশার আলো দেখেছিলাম। কিন্তু দীর্ঘ ২৫ বছর পার হলেও এটি পূর্ণাঙ্গ সেতুতে রূপ নেয়নি। এখন এটি আমাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

​স্থানীয় সমাজসেবক বাবুল সরকার জানান, চরাঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। ভালো ফলন হওয়া সত্ত্বেও একটি মজবুত ব্রিজের অভাবে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন না। পাশাপাশি স্কুল-কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদেরও ভাঙাচোরা রাস্তা ও এই বিপজ্জনক ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে। তিনি স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের দৃষ্টি আকর্ষণ করে জিয়া খালের ওপর দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ ও সংযোগ সড়ক মেরামতের দাবি জানান।

​এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী বলেন, "সাময়িকভাবে মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দ্রুত ব্রিজের লোহার অ্যাঙ্গেল ও কাঠের পাটাতন পরিবর্তন করে সংস্কার করা হবে। এছাড়া এখানে যেন একটি স্থায়ী পাকা ব্রিজ নির্মিত হয়, সে বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম ভাইয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

কাশ্মীর স্টাইলে দিল্লিতে জন বিক্ষোভ ঠেকাতে চায় মোদি সরকার
১

কাশ্মীর স্টাইলে দিল্লিতে জন বিক্ষোভ ঠেকাতে চায় মোদি সরকার

দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভ : ‘ককরোচ জনতা পার্টি’র দীপকে, সৌরভ ও আশুতোষ রাঙ্কা আটক
২

দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভ : ‘ককরোচ জনতা পার্টি’র দীপকে, সৌরভ ও আশুতোষ রাঙ্কা আটক

ঠাকুরগাঁও-১ আসনে উপ নির্বাচন  ধানের শীষের পক্ষে রুহিয়ায় বিএনপির লিফলেট বিতরণ
৩

ঠাকুরগাঁও-১ আসনে উপ নির্বাচন ধানের শীষের পক্ষে রুহিয়ায় বিএনপির লিফলেট বিতরণ

​ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা অসম্ভব: জামালপুরে শ্রমিক সমাবেশে আতিকুর রহমান
৪

​ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা অসম্ভব: জামালপুরে শ্রমিক সমাবেশে আতিকুর রহমান

​দেওয়ানগঞ্জে ডালবাড়ি মোড়ে পুলিশের ঝটিকা অভিযান: নকল সিগারেটসহ কারবারি গ্রেপ্তার
৫

​দেওয়ানগঞ্জে ডালবাড়ি মোড়ে পুলিশের ঝটিকা অভিযান: নকল সিগারেটসহ কারবারি গ্রেপ্তার

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
৬

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
৭

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৮

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৯

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
১০

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

এলাকার খবর

সম্পর্কিত