Logo শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি

‘জুলাই আন্দোলনকালে হাসিনার মন খারাপ হলে গান শোনাতেন মমতাজ’

যুগান্তর প্রতিবেদক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

‘জুলাই আন্দোলনকালে হাসিনার মন খারাপ হলে গান শোনাতেন মমতাজ’ ছবি: যুগান্তর
‘জুলাই আন্দোলনকালে হাসিনার মন খারাপ হলে গান শোনাতেন মমতাজ’ ছবি: যুগান্তর

জুলাই আন্দোলনকালে যখন শেখ হাসিনার মন খারাপ থাকত তখন সাবেক সংসদ সদস্য সংগীতশিল্পী মমতাজ বেগম তাকে গান শোনাতেন। এ কথা শুনে এজলাসে হাসির রোল পড়ে যায় এবং বিষণ্ন মমতাজ নিজেও হেসে দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে হত্যার অভিযোগে সোমবার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেফতার করা হয়।

ওই মামলায় মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।

শুনানির সময় জনাকীর্ণ এজলাসের কাঠগড়ায় পুরো সময় গালে হাত দিয়ে বিষণ্ন মনে পিপির বক্তব্য শুনতে দেখা যায় মমতাজকে। একপর্যায়ে ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, ‘এই আন্দোলনের সময় যখন হাসিনার মন খারাপ থাকত তখন তিনি হাসিনাকে গান শোনাতেন।’ এ সময় এজলাসে হাস্যরসের তৈরি হয়। পিপির বক্তব্য শুনে বিষণ্ণ মমতাজ নিজেও তখন হেসে দেন।

পরবর্তী সময়ে আদালত আসামিপক্ষের বক্তব্য শুনতে চান। সেখানেও আইনজীবীকে খুঁজে পেতে বেগ পেতে হয় আদালতের। আসামিপক্ষের দাখিল করা নথি দেখে অ্যাডভোকেট রেজাউল করিমকে ডাকতে থাকেন আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা। এরপর মমতাজকে বিচারক জিজ্ঞেস করেন— ‘আপনি কি ওনাকে চেনেন? আপনার আইনজীবী হিসেবে তাকে নিয়োগ করতে চাইলে ওকালতনামায় স্বাক্ষর করেন।’ কিছুটা সময় নিয়ে মমতাজ তার আইনজীবীকে শনাক্ত করে ওকালতনামায় স্বাক্ষর করেন।

কৌশলে সখ্যতা গড়ে ১৩ মিনিটে উধাও প্রতারক: মালামাল হারিয়ে কাঁদছেন জার্মান পর্যটক
১

কৌশলে সখ্যতা গড়ে ১৩ মিনিটে উধাও প্রতারক: মালামাল হারিয়ে কাঁদছেন জার্মান পর্যটক

‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’
২

‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’

‘লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না। না হলে লাশ গায়েব করে দেবো।’-ট্রাইব্যুনালে ইমনের জুলাই শহীদ ইমনের মা
৩

‘লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না। না হলে লাশ গায়েব করে দেবো।’-ট্রাইব্যুনালে ইমনের জুলাই শহীদ ইমনের মা

চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের নিভে গেল যমুনা সার কারখানার প্রদীপ
৪

চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের নিভে গেল যমুনা সার কারখানার প্রদীপ

কাপাসিয়ায় ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে কৃষকদের  স্মারকলিপি প্রদান
৫

কাপাসিয়ায় ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে কৃষকদের স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন
৬

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ

দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
৮

দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
৯

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শেখপাড়াতেই আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা
১০

শেখপাড়াতেই আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

এলাকার খবর

সম্পর্কিত