Logo শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে জমা রয়েছে ১৯ কোটি ৪৭ লাখ টাকার বেশি।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের আদেশে যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন মনিরুল ইসলামের স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা।

এর আগে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মোজাম্মিল হোসেন ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেন।

আবেদনের তথ্য অনুযায়ী, মনিরুল ইসলামের নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা ও ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড রয়েছে। তার স্ত্রী সায়লা ফারজানার পাঁচটি হিসাবে জমা আছে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা। অন্যদিকে, রেজাউল আলম শাহীনের ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং সানজিদা খানম টুম্পার ২৭টি হিসাবে ৮ কোটি ২২ হাজার ৫১ টাকা রয়েছে।

দুদকের আবেদনে তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা আত্মসাৎ, জঙ্গিবাদের তকমা দিয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেদের ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আবেদনে আরো বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার তথ্য পাওয়া গেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের অবৈধ সম্পদ থাকার তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেছে দুদক।

অনুসন্ধানে সংগৃহীত নথিপত্রে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে একাধিক ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাবের অর্থ তুলে বিদেশে পাচারের চেষ্টা চলছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের আশঙ্কা, এসব অর্থ স্থানান্তর বা সংশ্লিষ্ট সম্পদ হস্তান্তর করা হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। এ কারণে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানায় সংস্থাটি।

বিষয়:

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
১

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত
২

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
৩

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
৪

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং
৫

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং

মাতামুহুরীর বদরখালীতে হোছনে আরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
৬

মাতামুহুরীর বদরখালীতে হোছনে আরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন, সভাপতি মানিক চক্রবর্তী, সম্পাদক সুধা মজুমদার
৭

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন, সভাপতি মানিক চক্রবর্তী, সম্পাদক সুধা মজুমদার

উজানটিয়ায় ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
৮

উজানটিয়ায় ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

উজানটিয়ায় ’৯১-এর ঘূর্ণিঝড়ে নিহত ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
৯

উজানটিয়ায় ’৯১-এর ঘূর্ণিঝড়ে নিহত ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতের তরুণ আন্দোলন কি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটাতে পারবে?
১০

ভারতের তরুণ আন্দোলন কি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটাতে পারবে?

এলাকার খবর

সম্পর্কিত