Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

‘মব’ বন্ধ করার চেষ্টা করছে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

অহিংস উপায়ে ‘মব’ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সচিবালয়ে পরিবেশ দিবস নিয়ে ব্রিফিংয়ের সময় এক প্রশ্নে তিনি এ কথা জানান।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে মবের (জনতার উশৃঙ্খলা) মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মব বন্ধ না হওয়ার কারণ হিসেবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আদর্শ পরিবেশে এই সরকার ক্ষমতা গ্রহণ করেনি। নন ভায়োলেন্স (অহিংস) ভাবে মব বন্ধ করার চেষ্টা করছে সরকার। সরকার শুধু বিবৃতি দিয়ে বসে থাকেনি। এ নিয়ে ব্যবস্থাও গ্রহণ করেছে।’

পুলিশের ব্যাপারে উপদেষ্টা বলেন, পুলিশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গেল ১০ মাস ধরে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সন্তুষ্ট হওয়া কঠিন।

বৃক্ষরোপণ অভিযান নিয়ে ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে সেন্টমার্টিনের পরিবেশ ফিরতে শুরু করেছে।

এর আগে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে তুলে ধরে উপদেষ্টা বলেন, খোলা বালু নিয়ে ঢাকা শহরে কোনো পরিবহন চলবে না। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রথমবারের মতো পরিবেশ মন্ত্রণালয় ও বিআরটিএ এক সাথে অভিযান চালাবে।

তিনি দাবি করেন, শপিং সেন্টারগুলো পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। কাচাঁবাজারে পলিথিন আছে। এ জন্য পাটের ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলাই থেকে অভিযান শুরু হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে এসেছে। মাস্টারপ্ল্যান করা হচ্ছে। বিকল্প জীবিকার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। দ্বীপটাকে বাচাতে চাই, এটা করতে পারলে সব আশঙ্কা দূর হয়ে যাবে।’

উপদেষ্টা আরও জানান, শিল্পদূষণ রোধে প্রাধান্য দেওয়া হবে আগামী ৬ মাসে। এজন্য ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। টাঙ্গুয়ার হাওরে বেশি যান্ত্রিক বোট চলতে দেওয়া যাবে না। এজন্য কাজ চলছে। ডিসিকে বলা হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত