Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

বিসিবির দায়িত্ব নিয়ে সাকিবকে সুখবর দিলেন আমিনুল

যুগান্তর প্রতিবেদক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

বিসিবির দায়িত্ব নিয়ে সাকিবকে সুখবর দিলেন আমিনুল ছবি: যুগান্তর
বিসিবির দায়িত্ব নিয়ে সাকিবকে সুখবর দিলেন আমিনুল ছবি: যুগান্তর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বোর্ড পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

সেখানে সাকিব আল হাসানকে নিয়ে এক প্রশ্নের জবাবে আমিনুল বলেছেন, ‘সাকিব তো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব, সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

রাজনৈতিক কারণে এখন স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিবের জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রশ্নে নতুন বিসিবি সভাপতির জবাব, ‘আমাদের সিলেকশন কমিটি আছে, তারা দেখবে।’

অপর এক প্রশ্নের জবাবে আমিনুল বলেছেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’

এদিকে আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার কথা। তাই সভাপতি হিসেবে তার মেয়াদ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। এসময় আমিনুল বলেন, তিন মাসের নির্ধারিত সময় নিয়ে তিনি বিসিবির সভাপতি হননি, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’

এর আগে শুক্রবার (৩০ মে) প্রথমে কাউন্সিলর, পরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে পরিচালক এবং সবশেষ বোর্ড পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন আমিনুল।

গত বৃহস্পতিবার (২৯ মে) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে পদচ্যুত করা হয়। ‘দুর্নীতিপরায়ণতা’ ও ‘স্বজনপ্রীতির’ মতো গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে ৮ পরিচালক অনাস্থা জানানোর পরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত