Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

নির্বাচনে ভোটের বিষয়ে অনিশ্চয়তায় ৪৮ শতাংশ মানুষ: জরিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন তা এখনো সিদ্ধান্ত নেননি দেশের ৪৮ শতাংশের বেশি মানুষ। এছাড়া, ১৪.৪ শতাংশ মানুষ ভোট দেওয়া বিষয়ে তাদের পছন্দ প্রকাশ করতে চাননি। ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এর এক সাম্প্রতিক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, যারা ভোটের সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে ১২ শতাংশ বিএনপি, ১০.৪ শতাংশ জামায়াতে ইসলামী, ৭.৩ শতাংশ আওয়ামী লীগ এবং ২.৮ শতাংশ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। আগের বছরের অক্টোবর মাসে এই সংখ্যাগুলো ছিল যথাক্রমে ১৬.৩%, ১১.৩%, ৭% ও ২%। অর্থাৎ বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমেছে, এনসিপির ভোট বেড়েছে সামান্য।

জরিপে বয়সভিত্তিক ভোটের প্রবণতাও বিশ্লেষণ করা হয়েছে। ২৭ বছরের নিচের ভোটারদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা বিএনপির তুলনায় বেশি, যেখানে যথাক্রমে ১২% ও ৯% ভোটার তাদের পছন্দ জানিয়েছেন। ২৮ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে বিএনপি ও জামায়াত উভয়ের সমান জনপ্রিয়তা রয়েছে (১১% করে)। তবে ৫০ বছরের ঊর্ধ্বে বিএনপির সমর্থন বেশি (১৬%)।

শিক্ষাগত স্তর অনুযায়ীও ভোটারের সমর্থনে পার্থক্য দেখা গেছে। গ্রাজুয়েটদের মধ্যে বিএনপি ও জামায়াত উভয়ের সমর্থন ১০% করে, আওয়ামী লীগ ৫% এবং এনসিপি ৪% পেয়ে থাকে। অপরদিকে, আনুষ্ঠানিক শিক্ষা না থাকা শ্রেণিতে বিএনপির সমর্থন ১৪%, জামায়াতের ৯%, আওয়ামী লীগের ৭% ও এনসিপির ২%।

জরিপে অংশ নেওয়া ৭০% মানুষ মনে করেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে, তবে ১৫% আশঙ্কা ব্যক্ত করেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না।

সোমবার ঢাকায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এই জরিপ দেশের বিভিন্ন অঞ্চলের ৫,৪৮৯ জন ভোটারের মধ্যে গত জুলাইয়ে পরিচালিত হয়।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত