Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

ডাকসুতে ভোটের হার প্রায় ৮০ শতাংশ: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ডাকসুর নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসুতে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হবে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাত ১২টার পূর্বেই ফলাফল প্রকাশ করা হবে।

শা‌রিরীক শিক্ষা‌ কে‌ন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক ব‌লেন, ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শারী‌রিক শিক্ষা কেন্দ্রের তিন‌টি বু‌থের ম‌ধ্যে, সর্বশেষ তথ্য অনুযায়ী সার্জেন্ট জহুরুল হক হলে ভোটার ১ হাজার ৯৬৩ জন, ভোট কাস্টিং হয়েছে ১ হাজার ৬৫৮টি, ভোটের হার ৮৩ দশমিক ৪৩ শতাংশ। স‌্যার স‌লিমুল্লাহ মুস‌লিম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং হয়েছে ৫৫২টি, ভোটের হার ৮২ দশমিক ৯৩ শতাংশ। জগন্নাথ হলে ভোটার ২ হাজার ২২২ জন এবং কাস্টিং হয়েছে ১ হাজার ৮৩১টি, ভোটের হার ৮২ দশমিক ৪৫ শতাংশ, রোকেয়া হলে মোট ভোটার ৫ হাজার ৬৭৬ জন এবং কাস্টিং ভোট ৩ হাজার ৯০৭টি, ভোটের হার ৬৯ শতাংশ। 

এদিকে, ডাকসুতে উদয়ন স্কুল কেন্দ্রে মোট চারটি হলের ছাত্ররা ভোট দিয়েছে। ওই কেন্দ্রে সূর্যসেন হলের মোট ভোট ১ হাজার ৪৯৮, কাস্টিং ভোট ১ হাজার ৩১৬, ভোট পড়ার হার ৮৮ শতাংশ। জসিম উদ্দিন হলের মোট ভোটর ১ হাজার ৩০৩জন, ভোট পড়েছে ১ হাজার ১১৭ জন, ভোট পড়ার হার ৮৬ শতাংশ। জিয়াউর রহমান হলের মোট ভোট ১ হাজার ৭৫৩ জন, ভোট পড়েছে ১ হাজার ১৫জন, ভোট পড়ার হার ৭৫ শতাংশ। শেখ মুজিবুর রহমান হলে মোট ভোট ১ হাজার ৬০৯ জন, ভোট পড়েছে ১ হাজার ৩৯৩, ভোটের হার ৮৭ শতাংশ।

ভূতত্ব বিভাগ কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম বলেন, কবি সুফিয়া কামাল হলের মোট ভোটার ৪ হাজার ৪৪৩ জন, মোট ভোট পড়েছে ২ হাজার ৯৪৭, ভোট পড়ার হার ৬৬ দশমিক ৩২ শতাংশ।

টিএসসি কেন্দ্রে ৬৯ শতাংশ ভোট পড়েছে। সলিমুল্লাহ মুসলিম হল ও রোকেয়া হল এবং শহীদুল্লাহ হলে ৭৫ শতাংশ, অমর একুশে হলে ৬২ শতাংশ, স্যার এফ রহমান হলে ৮৫ শতাংশ, একাত্তর হলে ৮৫ শতাংশ, হাজী মুহাম্মদ মহসীন হলে ৮৩ দশমিক ২৯ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকসুতে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। সব‌মি‌লে শারী‌রিক শিক্ষা কেন্দ্রে তিন হ‌লের মোট ভোট সংখ‌্যা ৪ হাজার ৮৬১টি। এর ম‌ধ্যে ৪ হাজার ৪৪টি ভোট কাস্ট হ‌য়ে‌ছে।

এবার ডাকসুর ২৮টি পদে মোট প্রার্থী আছেন ৪৭১ জন। ভিপি পদে মোট প্রার্থী ৪৫ জন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ৫ জন। আর জিএস পদে প্রার্থী ১৯ জন, সেখানে মাত্র ১ জন নারী প্রার্থী রয়েছেন। ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫, ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন।

এক বছরের জন্য গঠিত হচ্ছে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদ। আর ১৩ জন করে ২৩৪ জন নির্বাচিত হবেন ১৮টি হলে। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। একজন ভোট দেবেন ৪১টি করে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।

নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।

এরআগে সবশেষ ২০১৯ সালের নির্বাচনে ডাকসুর ভিপি ও জিএস নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর ও গোলাম রাব্বানী। 

বিষয়:

ডাকসু ঢাবি
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত